এক্সপ্লোর

Salman Khan: ঈদে নেই সলমনের নতুন ছবি, দর্শকদের খুশি করতে অন্য খবর শোনালেন 'ভাইজান'

Salman Khan on Eid: এই ঈদে, 'ভাইজান'-এর তরফে তাঁর অনুরাগীদের জন্য ঈদি হল নতুন ছবির ঘোষণা।

কলকাতা: ঈদ মানেই যেন সলমন খানের (Salman Khan) অনুরাগীদের জন্য বিশেষ উপহার। ঈদ মানেই যেন সলমন খানের নতুন ছবি আসবেই। তবে ২০২৪ সালের ঈদ ছন্দপতন ঘটাল সেই নিয়মে। এইবছর ঈদে মুক্তি পেল না সলমন খানের কোনও নতুন ছবি। ফলে ঈদে দল বেঁধে প্রেক্ষাগৃহে সলমনের অ্যাকশনের রসাস্বাদন থেকে বঞ্চিত রইলেন অনেকেই। তবে ছবি মুক্তি না পেলেও, দর্শকদের একেবারে হতাশ করলেন না সলমন। 

এই ঈদে, 'ভাইজান'-এর তরফে তাঁর অনুরাগীদের জন্য ঈদি হল নতুন ছবির ঘোষণা। ঈদের দিন সলমন প্রকাশ্যে আনলেন তাঁর নতুন ছবির নাম। 'সিকন্দর' (Sikandar)। ছবিটির নামভূমিকায় থাকছেন সলমন খান। আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে এই ছবিটি। অর্থাৎ আগামী বছর আর এই ছন্দপতন হবে না বলেই আশা সলমন অনুরাগীদের। 

তবে শুধুমাত্র ছবির নাম ঘোষণাই নয়, এই ঈদে মুক্তি পাওয়া বলিউডের দুটি ছবি, 'বড়ে মিঞা ছোটে মিঞা' ও 'ময়দান' -কে শুভেচ্ছা জানিয়েছেন সলমন। তাঁর কথায়, 'এইছর ঈদে 'বড়ে মিঞা ছোটে মিঞা' ও 'ময়দান' দেখুন। আগামী বছর ঈদে দেখুন সিকন্দর।' এই ছবিতে ‘গজনি’- খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের (A R Murugadoss) সঙ্গে কাজ করবেন তিনি। এর আগে একাধিক ছবিতে কাজ করে দর্শকদের বিশ্বাস অর্জন করেছেন আর মুরুগাদস। তবে সলমনের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ হতে চলেছে।'

সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনায় এই ছবি তৈরি হতে চলেছে। এর আগে সাজিদ ও সলমনের জুটি একাধিক হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। ফলে এই ছবি নিয়েও প্রত্যাশা থাকছে। এই ছবির বাকি কাস্টিং এখনও ঠিক হয়নি তবে সলমনের বিপরীতে কোনও প্রথম সারির নায়িকার কথাই ভাবা হচ্ছে।

 

 

আরও পড়ুন: Haimanti Sukla Exclusive: নতুন জামার সঙ্গে চাই নতুন গান, হৈমন্তী শুক্লার নববর্ষ শুরু হত নিমপাতা খেয়ে!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget