এক্সপ্লোর

Bajrangi Bhaijaan 2: এ বার 'বজরঙ্গি ভাইজান ২', ঘোষণা সলমনের

Bajrangi Bhaijaan 2: ২০১৫ সালে মুক্তি পায় সলমন খান, করিনা কপূর, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হর্ষালী মালহোত্র অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি বক্সঅফিসে যেমন ব্যাপক সাফল্য পায়, তেমনই প্রশংসাও পায়।

মুম্বই: দর্শক থেকে সমালোচক, একসঙ্গে সকলের মন জয় করে নিয়েছিল ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan)। এ বার সেই ছবিরই সিকোয়েল বানাতে চলেছেন সলমন খান (Salman Khan)। নিজেই সে কথা জানালেন বলিউডের ‘ভাইজান’। এই মুহূর্তে ছবির গল্প এবং চিত্রনাট্যের কাজ চলছে। তা সম্পূর্ণ হলেই কাজ এগোবে বলে জানান তিনি।

দক্ষিণি তারকাদের সঙ্গে এমনিতেই সুসম্পর্ক সলমনের। রবিবার ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ (RRR) নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হন সলমন। সেখানে নিজে থেকেই ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সিকোয়েলের কথা পাড়েন তিনি।  

রাজামৌলির বাবা কেকে বিজয়েন্দ্র প্রসাদই ‘বজরঙ্গি ভাইজান’-এর গল্প লেখেন। সে কথা উল্লেখ করে সলমন বলেন, “রাজামৌলি এবং ওঁর বাবার সঙ্গে ভাল সম্পর্ক আমার। উনি ‘বজরঙ্গি ভাইজান’-এর গল্প লিখেছিলেন। খুব শীঘ্র ‘বজরঙ্গি ভাইজান ২’ (Bajrangi Bhaijaan 2) নিয়ে কাজ করব আমরা”।

আরও পড়ুন: Ankita Lokhande Post Marriage: নীল শাড়ি, মাথায় ঘোমটা, ভিকির হাত ধরে শ্বশুরবাড়িতে প্রবেশ অঙ্কিতার

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক কর্ণ জোহরও (Karan Johar)। সত্যিই সত্যিই ‘বজরঙ্গি ভাইজান’-এর সিকোয়েল হচ্ছে কি না সলমনের কাছে জানতে চান তিনি। জবাবে সলমন বলেন, “হ্যাঁ। তবে এই মুহূর্তে ‘আরআরআর’ নিয়েই কথা বলা উচিত।”

২০১৫ সালে মুক্তি পায় সলমন খান, করিনা কপূর, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হর্ষালী মালহোত্র অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি বক্সঅফিসে যেমন ব্যাপক সাফল্য পায়, তেমনই সমালোচকরাও ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দেন। ছবিটির পরিচালক ছিলেন কবীর খান (Kabir Khan)। তাঁকে জিজ্ঞেস করলে বলেন, “সলমন ঘোষণা করেছেন বটে। তবে ছবির চিত্রনাট্যও লেখা হয়নি এখনও। ভাবনা-চিন্তাও এগোয়নি। এখন এ নিয়ে কথা বলার মতো কিছু নেই।” তবে এর আগেও কবীর পরিচালিত 'এক থা টাইগার'-এর সিকোয়েল-এ অভিনয় করেছিলেন সলমন। তবে সে বার কবীরের জায়গায় পরিচালক ছিলেন আলি আব্বাস জাফর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget