এক্সপ্লোর

Salman Khan: যুদ্ধবিরতি নিয়ে এক্স পোস্ট, মুহূর্তেই ডিলিট ! সমালোচনার ঝড় সলমন খানকে ঘিরে; কী এমন লিখেছিলেন ?

Salman Khan Gets Slammed: সমাজমাধ্যম ব্যবহারকারীরা এতে থেমে যাননি, সলমন খানকে তীব্র সমালোচনা করতে ছাড়েননি তারা। বহু নেটিজেন তাঁর উপরে আক্রোশ উগড়ে দেন।

মুম্বই: সীমান্ত অঞ্চলে বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় মার্কিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। আর এই যুদ্ধবিরতির ঘোষণায় অন্য সমস্ত সাধারণ নাগরিকের মত বলিউড তারকা সলমন খান (Salman Khan) সমাজমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন কয়েকটি শব্দে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর এই পোস্টকে ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা। পরে সেই পোস্ট মুছেও দেন তিনি। আদপে কী লিখেছিলেন সলমন খান ?

ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে লেখা পোস্ট মুছে দেন সলমন

'বজরঙ্গী ভাইজান' খ্যাত অভিনেতা সলমন খান এদিন নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, 'এই যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ'। এই পোস্টই পরে মুছে দেওয়া হয়। তবে এই পোস্ট লেখার পরেই জনরোষের মুখে পড়তে হয় ভাইজানকে। বিশেষ বিশেষ সময়ে (Salman Khan) নির্বাচিত সময়ে নীরব থাকা এবং নিজের প্রাধান্য নিয়ে তুমুল সমালোচনার শিকার হন সলমন। বহু নেটিজেন তাঁর উপরে আক্রোশ উগড়ে দেন এবং বেশিরভাগেরই বক্তব্য ছিল যে সলমন খান কেন এই যুদ্ধবিরতির আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে যে প্রত্যাঘাত সেই সময় নীরব ছিলেন ? আর সেই সময় নীরব থাকার পরে এখন যুদ্ধবিরতি ঘোষণা হতেই পোস্ট করেছেন কেন তিনি ? কটাক্ষ, বিদ্রুপ, নিন্দার ঝড় বয়ে যায় সমাজমাধ্যমে।

সমাজমাধ্যম ব্যবহারকারীরা এতে থেমে যাননি, সলমন খানকে তীব্র সমালোচনা করতে ছাড়েননি তারা। একজন নেটিজেন এই সংক্ষিপ্ত যুদ্ধবিরতিকে (Salman Khan) কটাক্ষ করে লেখেন, 'যতক্ষণ সলমন খানের ছবি প্রেক্ষাগৃহে দেখানো চালু থাকবে, ততক্ষণ যুদ্ধবিরতি টিকে থাকবে'। আরেকজন ব্যক্তি সলমনকে কটাক্ষ করে লেখেন, 'আমির খান, সলমন খান, শাহরুখ খান, রণবীর এদের পাকিস্তান ও মধ্য প্রাচ্য থেকে বহুল সংখ্যক অনুরাগী রয়েছেন, এমনকী ভূমধ্যসাগরীয় দেশগুলিতে বিপুল বিনিয়োগ রয়েছে এই অভিনেতাদের। তারা জানে যে ভারতীয় জাতীয়তাবাদীরা তাদের ব্যবসায়িক স্বার্থে কোনও আঘাত আনবে না। তারা পাত্তাও দেয় না।'

একজন নেটিজেন হতাশ হয়ে পোস্ট করেন, 'আমি গত ১৫ বছর ধরে সলমন খানের ভক্ত ছিলাম। কিন্তু আজ তীব্র ঘৃণা তৈরি হয়েছে এই মানুষটির উপরে, যখন যুদ্ধ চলছিল, তখন একটাও টুইট করেননি তিনি, আর যখন যুদ্ধ শেষের কথা আসে তখন তিনি টুইট করেন। সেই টুইট আবার মুছেও দেওয়া হয়। দেশের আগে কিছু নয়, জয় হিন্দ।'

সেরা শিরোনাম

Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget