এক্সপ্লোর

Salman Khan: 'ভারতের থেকে দুবাই বেশি নিরাপদ', প্রাণনাশের হুমকির পর মুখ খুললেন সলমন

Salman Khan Update: একের পর এক হুমকি পাওয়ার পর সলমন খানের জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বই পুলিশ।

কলকাতা: গত ২৬ মার্চ, ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয় সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে। হেফাজতে রয়েছেন তিনি। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্ত তাঁর হুমকি মেলে উল্লেখ করেন যে সলমন খানের পরিণামও 'সিধু মুসেওয়ালা'র মতো হবে। 

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে ১০ এপ্রিল মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি ফোন আসে। যে ফোন করে সে নিজের পরিচয় দেয়, রকি ভাই নামে, বাসস্থান জানায় রাজস্থানের যোধপুর (Jodhpur)। সে নিজের পরিচয় দেয় 'গোরক্ষক' হিসেবে। সে সলমন খানকে ৩০ এপ্রিল 'সরিয়ে দেবে' বলে হুমকি দেয় বলে অভিযোগ উঠেছিল। এবার এপ্রসঙ্গে মুখ খুললেন বলিউডের ভাইজান। সম্প্রতি একটি শোয়ে এসে বলিউডের ভাইজান জানান,  'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়।  আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।'

আরও পড়ুন...

No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

তিনি আরও জানান, ' আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্য়ে কিছু সমস্য়া আছে।দুবাইয়ে আমি নিশ্চিন্তে যেখানে সেখানে ঘুরতে পারি। ইদানীংকালে আমার সঙ্গে এত বন্দুক ঘোরে যে আমারই মাঝে মধ্য়ে ভয় লাগে।'

প্রসঙ্গত, একের পর এক হুমকি পাওয়ার পর সলমন খানের জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল অভিনেতার জন্য। 

আরও পড়ুন...

Carrot : ডায়াবেটিসে গাজর খাওয়া উচিত নয় কেন ?

উল্লেখ্য়, নিজের সুরক্ষার স্বার্থে একটি বুলেটপ্রুথ নিসান প্যাট্রোল এসইউভি কিনেছিলেন অভিনেতা। এই গাড়িটিতে রয়েছে B6 বা B7 ​​স্তরের সুরক্ষা। ৪১ মিমি পুরু কাচে উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেলের গুলির থেকেও সুরক্ষা দিতে সক্ষম। উল্লেখ্য়, এই গাড়িটি ভারতের বাজারে এইমুহূর্তে নেই। এটিকে বিদেশ থেকে আনিয়েছেন ভাইজান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget