এক্সপ্লোর

Salman Khan: ভোটকেন্দ্রের বাইরে হুইলচেয়ারে অপেক্ষায় অনুরাগী, ভোট দিয়ে বেরিয়ে সলমন যে ব্যবহার করলেন..

Loksabha Election 2024: আজ, নিজের কেন্দ্রে গিয়ে ভোট দেন সলমন খান। সঙ্গে তাঁর সহকারীরা থাকলেও, ভোটকেন্দ্রের মধ্যে একাই গিয়েছিলেন তিনি

কলকাতা: মুম্বইয়ের ভোটকেন্দ্রগুলি আজ একেবারে তারকাখচিত। আজ, পঞ্চম দফায় ভোট দিলেন অধিকাংশ বলিউড তারকারাই ভোট দিলেন নিজ নিজ কেন্দ্রে। আর সেখানেই তৈরি হল বিভিন্ন গল্প। কোথাও স্টাইল স্টেটমেন্ট, কোথাও আবার সুন্দর সম্পর্কের ছবি, নজর কাড়লেন অনেক তারকারাই। আর সেই তালিকায় নাম লেখালেন সলমন খান (Salman Khan)-ও!

আজ, নিজের কেন্দ্রে গিয়ে ভোট দেন সলমন খান। সঙ্গে তাঁর সহকারীরা থাকলেও, ভোটকেন্দ্রের মধ্যে একাই গিয়েছিলেন তিনি। তবে কেন্দ্র থেকে বেরনোর পরেই, সলমনের চোখে পড়ে একজন অশীতিপর অনুরাগীর দিকে। সম্ভবত, সলমন ভোটকেন্দ্রের মধ্যে গিয়েছেন শুনেই বাইরে অপেক্ষা করছিলেন সেই অনুরাগী। হুইলচেয়ারেই বসে অপেক্ষা করছিলেন সেই অনুরাগী। গোটা বিষয়টা বুঝতে পেরে সলমন এগিয়ে যান সেই অনুরাগীর দিকে। তাঁর সঙ্গে কথা বলেন। সলমনের এই ব্যবহারের প্রশংসা করেছেন নেটপাড়া। অনেকেই বলেন, এত বড় তারকা হয়েও, মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন সলমন।

তবে অভিনেতার এই ব্যবহার নতুন নয়। এর আগে বারে বারেই অনুরাগীদের মন জয় করেছেন সলমন। সদ্য, নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন সলমন। সেখানে সবাইকে ভোট দেওয়ার জন্য, নিজের কর্তব্য পালন করার বার্তাই দিয়েছিলেন তিনি। ভোট দেওয়াকে নিজের শরীরচর্চার সঙ্গে তুলনা করেছিলেন সলমন। তিনি ঠিক যেমন নিয়মিত শরীরচর্চা বাদ দেন না, ঠিক তেমনভাবেই নির্বাচনের দিন ভোট দেওয়াটাও বাদ না দেওয়াই উচিত বলে মনে করেন সলমন। সেই মতো, তিনি নিজেই আজ গিয়েছিলেন নিজের কেন্দ্রে। ভোট দিতে। সেখানে অবশ্য তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ে।

অন্যদিকে, আজ নির্বাচন কেন্দ্রেই এসে ভোট দেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। স্ত্রীকে সবসময়েই আগলে রেখেছিলেন রণবীর। যাতে দীপিকার কোনওরকম চোট না লাগে, সেইদিকে সবসময়েই সতর্ক ছিলেন রণবীর। আর আজই প্রথম প্রকাশ্যে আসে দীপিকার স্পষ্ট বেবিবাম্পের ছবি।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

আরও পড়ুন: Amitabh-Jaya-Aishwarya: মুম্বইতে ভোট দিলেন অমিতাভ-জয়া, একসঙ্গে দেখা গেল না ঐশ্বর্য্যকে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget