এক্সপ্লোর

Aamir Khan: প্রাক্তন স্ত্রীদের সঙ্গে দেখা করেন কতবার? আমির যা বললেন...

আগামী ছবি 'লাল সিং চাড্ডা'র প্রচারে এসে আমির খান উত্তর দিলেন নানা ব্যক্তিগত প্রশ্নের।

মুম্বই: আমির খান (Aamir Khan)। বলিউডের এই সুপারস্টারকে নিয়ে চর্চার শেষ নেই। তাঁর ছবির বিষয়বস্তু থেকে তাঁর ব্যক্তিগত জীবন। আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে আরও চর্চা শুরু হয়েছে কারণ, গত বছরের শেষের দিকে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহিত জীবনে ইতি টেনেছেন তিনি। তবে, শুধু তিনিই ইতি টানেননি। আমির এবং কিরণ যৌথভাবে বিবৃতি দিয়ে সম্পর্ক ভাঙার বিষয়ে জানান। তাই বর্তমানে তিনি যেখানেই যান না কেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন আসবেই। তেমনই দেখা গেল কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ (Koffee With Karan)। আগামী ছবি 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha) প্রচারে এসে উত্তর দিলেন নানা ব্যক্তিগত প্রশ্নের।

প্রাক্তন স্ত্রীদের প্রসঙ্গে আমির খান-

শীঘ্রই আমির খানকে দেখা যাবে 'কফি উইথ করণ'-এর এপিসোডে। 'লাল সিং চাড্ডা'র প্রচারে করিনা কপূর খানের সঙ্গে দেখা যাবে তাঁকে। সম্প্রতি যে প্রোমো দেখা যাচ্ছে, তাতে ছবির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে দেখা যাচ্ছে তাঁকে। কর্ণ জোহরের নানা প্রশ্নে প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকে নিয়ে আমির বলেন, 'দুজনের প্রতিই আমার প্রচন্ড সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবসময়ই পরিবার হয়ে থাকব।'

আরও পড়ুন - Kriti Sanon: প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ কৃতী, জল্পনা শুরু নয়া সম্পর্কের

কিরণ রাওকে বিয়ে করার আগে রিনা দত্তর সঙ্গে বিবাহবিদ্ধনে আবদ্ধ হন আমির খান। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিরণের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত কার্যত চমকে দেয় অনুরাগীদের। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় যে, প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক নেই আমিরের। প্রসঙ্গে অভিনেতা বলেন, 'প্রতি সপ্তাহে অন্তত একবার আমাদের দেখা হবেই। যতই আমরা কাজে ব্যস্ত থাকি না কেন। আমাদের একে অপরের প্রতি সকলের আন্তরিক যত্ন রয়েছে। ভালোবাসা রয়েছে। আর সম্মান রয়েছে।'

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন আমির খান। তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। ছবিতে আমির খান ও করিনা কপূর খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোনা সিংহকে। এছাড়াও এই ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget