এক্সপ্লোর
মুক্তি পেল রজনীকান্তের আগামী ছবির পোস্টার, একমাত্র সুপারস্টার আপনিই, সলমনের টুইট
পোস্টার শেয়ার করেছেন বলিউডের ভাইজান সলমন খান ও দক্ষিণের আর এক সুপারস্টার কমল হাসান।

চেন্নাই: ফিল্মি দুনিয়ায় স্টারডম আসে যায়। কিন্তু আসল তারকা জ্বলজ্বল করেন চলচ্চিত্র ভুবনে। রজনীকান্ত। মুক্তি পেল বর্ষীয়াণ শিল্পীর আগামী ছবি দরবার-এর মোশন পোস্টার। পোস্টার শেয়ার করেছেন বলিউডের ভাইজান সলমন খান ও দক্ষিণের আর এক সুপারস্টার কমল হাসান। সলমন নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, অসংখ্য শুভ কামনা, শুধু সুপারস্টারকে নয়, একমাত্র সুপারস্টারকে।
Best wishes to not just a superstar.. The only superstar! Rajni garu in full motion #DarbarMotionPoster https://t.co/kE1jxtIRzQ ???? #DARBAR @rajinikanth #Nayanthara @SunielVShetty @i_nivethathomas @anirudhofficial @santoshsivan @sreekar_prasad @LycaProductions #DarbarThiruvizha
— Chulbul Pandey (@BeingSalmanKhan) November 7, 2019
দরবার দুর্দান্ত অ্যাকশন ছবি। রজনীকে এতে দেখা যাবে ডাবল রোলে, একটি চরিত্র পুলিশকর্মীর, অন্যটি সমাজসেবীর। আগামী বছর পোঙ্গলের সময় মুক্তি পাবে ছবিটি। আরও পড়ুন























