এক্সপ্লোর

Beline Movie First Look: মুক্তি পেল পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত 'বেলাইন' ছবির প্রথম লুক

Beline Movie First Look: এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্য়ায় ও শ্রেয়া ভট্টাচার্য। মুক্তি পেল প্রায় ১০০ মিনিট দীর্ঘ ফিচার ছবি 'বেলাইন'-এর প্রথম লুক পোস্টার।

কলকাতা: মুক্তি পেল পরিচালক শমীক রায় চৌধুরীর (Samik Roy Choudhury) ফিচার ছবি (Feature Film) 'বেলাইন'-এর প্রথম লুক ('Beline' First Look)। থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্য়োপাধ্যায়কে (Paran Bandyopadhyay)।


Beline Movie First Look: মুক্তি পেল পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত 'বেলাইন' ছবির প্রথম লুক

প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের এই ছবিতে দর্শক ড্রামা ও থ্রিলার দুইই পাবেন। একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় গল্প। এই ব্যক্তি এমনিতে আর পাঁচজনের মতোই সাধারণ একটি জীবন যাপন করেন। সারাদিন তাঁর কেটে যায় টিভি সিরিয়াল দেখে, বাড়িতে কিছু ইন্ডোর গেম খেলে, খেয়ে, ঘুমিয়ে। কখনও আবার বাড়ির পরিচারিকার দিকে লোলুপ দৃষ্টিও দিতেন। এভাবেই দিন কাটে তাঁর।

আরও পড়ুন: Rudrabinar Obhishaap First Song: মুক্তি পেল 'রুদ্রবীণার অভিশাপ' ওয়েব সিরিজের প্রথম গান 'কাচ ভাঙার গান'

জীবন তাঁর এমনিতে সাদামাটাই চলছিল। কিন্তু হঠাৎই একদিন তাঁর ফোন বেজে ওঠে। রং নম্বর। ফোনের ওপারে অচেনা একটি মেয়ের গলার স্বর। এরপর সেই ফোন কলের মাধ্যমেই কখন যেন সেই মেয়েটি ও তাঁর 'লিভ-ইন' পার্টনারের জীবনের খুঁটিনাটি জানতে শুরু করেন এই বৃদ্ধ। তাতেই সবকিছু ওলটপালট।

প্রায় ৩দিন ধরে চলা এই দীর্ঘ ফোন কলে একে একে উঠে আসে দুটি মানুষের জীবনে কী চলছে। সেই ছেলেটির জীবনের লড়াই, মেয়েটির জন্য যন্ত্রণা এবং একজন তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গী থেকে তাঁদের দুজনের সম্পর্কের নিম্নগামী রসায়ন। এই ফোনকলের শেষে এসে হঠাৎ একটি অদ্ভুত রহস্যের উন্মোচন হয়। কী সেটি, বিস্তারিত জানা যাবে অবশ্যই ছবিতে।

এই ষাটোর্ধ্ব বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্য়োপাধ্যায়কে। ফোনের ওপারের মেয়েটির চরিত্রে থাকবেন 'জ্যেষ্ঠপুত্র' খ্যাত শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharyya)। পরিচালনায় শমীক রায় চৌধুরী।

ছবির প্রথম লুক অর্থাৎ পোস্টার থেকেই গল্পের স্বাদ ভরপুর পাওয়া যাচ্ছে। টেলিফোন কানে পরাণ বন্দ্যোপাধ্যায়। চারিদিকে আলো আঁধারি। ছবির পোস্টারের ক্যামেরাবন্দি হলেন ছবির কলাকুশলীরাও। ছবি মুক্তির তারিখ যদিও এখনও স্থির হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget