এক্সপ্লোর

আনাসের মতো পুরুষের জন্যই প্রার্থনা করতাম, জানালেন সানা খান

Sana Khan speaks about marriage. | আনাস বলেছেন, তিনি সানাকে অভিনয় ছাড়তে বলেননি।

মুম্বই: অভিনয় দুনিয়া ছেড়ে সুরাতের ব্যবসায়ী মৌলানা আনাস সৈয়দকে বিয়ে করা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে সানা খানকে। তাঁর স্বামীই অভিনয় ছাড়তে বাধ্য করেছেন বলেও দাবি করেছেন অনেকে। এবার এ বিষয়ে মুখ খুললেন সানা ও তাঁর স্বামী। সানা জানিয়েছেন, তিনি রাতারাতি আনাসকে বিয়ে করার সিদ্ধান্ত নেননি। এমন একজনকেই পাওয়ার জন্য বছরের পর বছর ধরে প্রার্থনা করে এসেছেন তিনি। আনাস বলেছেন, তিনি সানাকে অভিনয় ছাড়তে বলেননি। যারা এ কথা বলছে, তারা সংকীর্ণ মানসিকতার। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানা বলেছেন, ‘আনাসকে বিয়ে করার সিদ্ধান্ত আমি রাতারাতি নিইনি। ওর মতো একজন পুরুষকে পাওয়ার জন্যই আমি বহু বছর ধরে প্রার্থনা করেছি। ওর যে ব্যাপারটা আমার সবচেয়ে ভাল লাগে সেটা হল, ও আপাদমস্তক ভদ্রলোক। ও কোনও বিষয়ে সবটা না জেনে শুধু ধারণার বশবর্তী হয়ে কোনও কাজ করে না।’ সোশ্যাল মিডিয়া ট্রোল সম্পর্কে সানা বলেছেন, ‘আমার স্বামী একজন ভাল মানুষ। আমার ওকে সুপুরুষ বলেই মনে হয়। অন্যদের হয়তো সেটা মনে হয় না। তাতে আমার কিছু যায়-আসে না।’ স্বামীর বিষয়ে সানা আরও জানিয়েছেন, ‘২০১৭ সালে মক্কায় আমাদের আলাপ হয়। সেই সময় আমি দেশে ফিরে আসছিলাম। ফলে অল্পই কথা হয়। এরপর ২০১৮ সালে আমি ওর সঙ্গে যোগাযোগ করি। কারণ, ধর্ম প্রসঙ্গে আমার কিছু প্রশ্ন ছিল। এর এক বছরেরও বেশি সময় পরে এ বছর ফের ওর সঙ্গে আমার যোগাযোগ হয়। আমি ইসলামের বিষয়ে আরও অনেককিছু জানতে চাই। অনেকেই সোশ্যাল মিডিয়ায় খারাপ মন্তব্য করেছে। সেটা আমার খারাপ লেগেছে।’ আনাস বলেছেন, ‘আমি কোনওদিন সানার জীবনযাপনের ধরনের বিষয়ে হস্তক্ষেপ করিনি। ও প্রায় ৬ মাস আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে হিজাব নেওয়ার কথা ঘোষণা করে। লোকজনের ধারণা হয়েছিল, করোনা অতিমারী এবং কাজ না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সানা। কিন্তু ও অনেকদিন ধরেই নিজের কাজ থেকে দূরত্ব তৈরি করতে চাইছিল। আমি চাইছিলাম ও কিছুটা সময় নিক। কিন্তু ও নিজের সিদ্ধান্তে স্থির ছিল। ও যখন চলচ্চিত্র জগৎ ছাড়ার কথা ঘোষণা করে, তখন আমিও হতবাক হয়ে গিয়েছিলাম।’ আনাস আরও বলেছেন, ‘সানাকে যাতে বিয়ে করতে পারি, তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। ঈশ্বর আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন। অন্য কাউকে বিয়ে করলে এতটা খুশি হতাম না। অনেকেই এখনও প্রশ্ন করছেন, আমি কেন একজন অভিনেত্রীকে বিয়ে করলাম। তারা সংকীর্ণ মানসিকতার। আমার জীবনের বিষয়ে কারও মন্তব্য করার অধিকার নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget