এক্সপ্লোর

Bollywood Movie: বড়পর্দায় ফের একসঙ্গে 'দঙ্গল' কন্যাদ্বয়, একই ছবিতে ভিকি কৌশল-ফাতিমা সানা শেখ-সানিয়া মলহোত্র

Bollywood Movie: সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফে ও ভিকির তরফে একটি পোস্ট করা হয়। সেখানে তাঁরা ঘোষণা করেন যে ছবিতে যোগ দিচ্ছেন 'দঙ্গল' খ্যাত সানিয়া মলহোত্র ও ফাতিমা সানা শেখ। পরিচালনায় মেঘনা গুলজার।

নয়াদিল্লি: ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন 'দঙ্গল সিস্টার্স'। তাঁদের দুই প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আগামী ছবি 'স্যাম বাহাদুর'-এ (Sam Bahadur)। ছবিটি তৈরি হচ্ছে ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ-এর (Field Marshal Sam Hormusji Framji Jamshedji Manekshaw) জীবনের ওপর ভিত্তি করে যাঁকে সাধারণত সকলে স্যাম মানেকশ ও স্যাম বাহাদুর নামেই চেনে। ছবির নাম চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল (Vicky Kaushal)। 

সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফে ও ভিকি কৌশলের তরফে একটি পোস্ট করা হয়। সেখানে তাঁরা ঘোষণা করেন যে ছবিতে যোগ দিচ্ছেন 'দঙ্গল' খ্যাত সানিয়া মলহোত্র ও ফাতিমা সানা শেখ (Sanya Malhotra and Fatima Sana Shaikh)। সানিয়াকে দেখা যাবে স্যাম বাহাদুরের স্ত্রী সিল্লু মানেকশর চরিত্রে। অন্যদিকে ফাতিমা সানা শেখ অভিনয় করবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে।

১৩ তারিখ পরিচালক মেঘনা গুলজারের (Meghna Gulzar) জন্মদিনে এই বিশেষ ঘোষণা করা হয়। সকলে মিলে একটি ছবি শেয়ার করে ভিকি লেখেন, 'আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আজ আমাদের পরিচালক মেঘনা গুলজারের জন্মদিন উদযাপনের সঙ্গে প্রধান দুই মহিলা চরিত্রে সানিয়া মলহোত্র ও ফাতিমা সানা শেখকে 'স্যাম বাহাদুর' পরিবারে স্বাগত জানাচ্ছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

ছবিতে ভিকি কৌশলকে দেখা গেল ছবির পরিচালক মেঘনা গুলজার ও ফাতিমা এবং সানিয়ার সঙ্গে হেসে পোজ দিতে। একই পোস্ট শেয়ার করে 'আরএসভিপি মুভিস'ও।

সানিয়ার কথায়, 'প্রত্যেক পুরুষের সাফল্যের পিছনে একজন নারীর অবদান থাকে। এমন একজন নারীর চরিত্রে কাজ করতে পারা আমার কাছে সম্মানের।'

আরও পড়ুন: Vicky Katrina Wedding Photos: স্বপ্নময়! বিয়ের ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন নবদম্পতি ভিকি-ক্যাটরিনা

ফাতিমার কথায়, 'এমন একজন মহিলা যিনি ক্ষমতা, সাহস ও মর্যাদার পরিচয় দেন। স্যাম বাহাদুরের টিমে প্রবেশ করলাম দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয়ের জন্য। আমি গর্বিত।'

প্রয়াত স্যাম মানেকশ ছিলেন দেশের প্রথম আর্মি অফিসার যাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। 'রাজি' ছবির পর এটি দ্বিতীয়বার ভিকি কৌশল ও মেঘনা গুলজার একসঙ্গে কাজ করবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget