এক্সপ্লোর

মা চাইতেন ক্রিকেটার হই, লর্ডসে শ্য়ুটিং করার সময় ফোন করে বলেছিলাম আর আক্ষেপ নেই, জানালেন সাকিব সেলিম

এই পরিস্থিতিতেও ইতিবাচক দিক দেখছেন মহিন্দর অমরনাথের চরিত্রে অভিনয় করা সাকিব সেলিম।

নয়াদিল্লি: খেলার দুনিয়ার মতো বিনোদন জগতেও পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। পিছিয়ে গিয়েছে ‘৮৩’-র মুক্তি। শুক্রবার, ১০ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে তৈরি এই ছবির। কিন্তু এখন কবে এই ছবি মুক্তি পাবে, সেটা কেউই বলতে পারছেন না। তবে এই পরিস্থিতিতেও ইতিবাচক দিক দেখছেন মহিন্দর অমরনাথের চরিত্রে অভিনয় করা সাকিব সেলিম। তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, যা হচ্ছে ভালর জন্যই হচ্ছে। আমরা সবাই ছবি মুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু আমি এখন উজ্জ্বল দিকটাই দেখছি। এই মারণ ভাইরাস দূর হলে আমি সবার সামনে ‘৮৩’ পেশ করার বিষয়ে আশাবাদী।’ কবীর খান পরিচালিত ‘৮৩’-তে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে। কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ১৯৮৩ বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ অমরনাথের ভূমিকায় অভিনয় করা সাকিব ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেটার হতে চাইতাম। তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। আমার মা সবসময় চাইতেন আমি ক্রিকেটার হই। তিনি আমার জন্য অনেক কষ্টও করেছেন। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম, ক্রিকেটার হব না, তখন মা দুঃখ পেয়েছিলেন। তাই আমরা যখন লর্ডসে শ্যুটিং শুরু করি, তখন মাকে ফোন করে বলি, আজ আর কোনও আক্ষেপ রইল না।’ ছবি নিয়ে সাকিব যেমন আশাবাদী, তেমনই তিনি দেশজুড়ে লকডাউনকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। তিনি দেশের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget