এক্সপ্লোর

Sara Ali Khan Trolled: 'হিন্দু মন্দির কেদারনাথে' গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার সারা আলি খান

Sara Ali Khan: কিছুদিন আগেই অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার হন সারা। এরপর ফের ট্রোল। ইসলাম ধর্মাবলম্বী হয়ে কীভাবে হিন্দু মন্দিরে গেলেন সারা, এই প্রশ্নই তুলেছেন বেশ কিছু নেটিজেন।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সুফল আছে তেমনই কুফলও আছে। এখন তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রোল করা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অভিনেত্রী সারা আলি খান গিয়েছিলেন কেদারনাথ মন্দিরে। সঙ্গে ছিলেন অপর অভিনেত্রী ও বন্ধু জাহ্নবী কপূর। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করেন তিনি। এমনিতে অনুরাগীরা দুই বন্ধুর ছবি দেখে আপ্লুত, প্রশংসায় ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সকলে সারা আলি খানের মন্দির ভ্রমণের ব্যাপারাটা খুব ভালভাবে নেননি। ইনস্টাগ্রামে রীতিমতো ট্রোল করা হল তাঁকে।

কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন সারা। এরপর ফের একবার ট্রোল। ইসলাম ধর্মাবলম্বী হয়ে কীভাবে হিন্দু মন্দিরে গেলেন সারা, এই প্রশ্নই তুলেছেন বেশ কিছু নেটিজেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

কেদারনাথ মন্দিরের ট্রিপ থেকে বেশ কিছু ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেন সারা-জাহ্নবী। ঝকঝকে সুন্দরী দুই অভিনেত্রী, পিছনে নয়নাভিরাম কেদারনাথ মন্দির। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ছবি। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সেই কটাক্ষের শিকার সারা। একাধিক নেটিজেনের বাঁকা মন্তব্য। একজন লেখেন, 'তুমি একজন মুসলমান, তাহলে এটা কী করছ?' অপর একজন লিখেছেন, 'তোমাদের মতো মুসলমানেদের ধিক্কার।' কারও মন্তব্য, 'আমার রিসার্চ অনুযায়ী তুমি মুসলমান তাহলে তোমার কতজন ঈশ্বর আছেন... কারণ মুসলমানেদের একজনই ঈশ্বর...আল্লাহ্।'


Sara Ali Khan Trolled: 'হিন্দু মন্দির কেদারনাথে' গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার সারা আলি খান

 

কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে বাকিদের মতো তাঁকেও শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় সারা আলি খানকে নিয়ে ট্রোলের বন্যা। 

সেফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা আলি খান অল্পদিন বলিউডে অভিনয় জীবন শুরু করলেও, ইতিমধ্যেই মিষ্টিমুখের জন্য দর্শকদের মন জিতে নিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের নানা ভিডিও এবং ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন। 

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget