এক্সপ্লোর

Sara on Sushant Singh Rajput: 'তোমার সঙ্গে প্রথম কতকিছুর স্মৃতি জড়িয়ে..' সুশান্তের উদ্দেশে খোলা চিঠি সারার

Sara ali khan on Sushant Singh Rajput: ১৪ জুন বেলা গড়াতেই মায়ানগরী ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল দুঃসংবাদ। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন।

মুম্বই: 'প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে প্রথম টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহকে দেখা...' সুশান্তের হাত জড়িয়ে ধরে, তাঁর কাঁধে মাথা রেখে হাসছেন সারা আলি খান (Sara Ali Khan)। ঝালিয়ে নিচ্ছেন সমস্ত স্মৃতি। কিন্তু কেবল স্মৃতিটুকুই অমলিন। সারার পাশে থাকা মিষ্টি হাসির সেই মানুষটা হারিয়ে গিয়েছেন ২ বছর আগেই। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। 

১৪ জুন বেলা গড়াতেই মায়ানগরী ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল দুঃসংবাদ। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ বের করে কুপার হাসপাতালে নিয়ে যেতে যেতে দুপুর গড়িয়ে গিয়েছিল। গোটা দেশ তখন তোলপাড়। কেন অকালে ঝরে গেল ৩৪ বছরের তরতাজা একটা প্রাণ, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। দিনটার ২ বছর পেরিয়ে গিয়েছে। সেই উত্তর খুঁজে পায়নি কেউ। না সুশান্ত ঘনিষ্ঠ, না তাঁর অনুরাগীরা। 

আরও পড়ুন: Indraneil Sengupta Exclusive: বাড়িতে কথা বলেন বাঙাল ভাষায়, ভালোবাসেন সুক্তো, ইলিশ মাছ, মিষ্টি, নতুন ফেলুদা মুম্বইবাসী হলেও আদ্যোপান্ত বাঙালি

আজ সোশ্যাল মিডিয়ায় সুশান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন সারা আলি খান। সুশান্তের সঙ্গে একসময় প্রেমের সম্পর্ক ছিল তাঁর। একসঙ্গে অভিনয় করেছিলেন 'কেদারনাথ' (Kedarnath) ছবিতে। আজ সুশান্তের সঙ্গে ছবি শেয়ার করে সারা লিখেছেন, 'প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে প্রথম টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহকে দেখা...তোমার সঙ্গে কতকিছু প্রথম-এর স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। আমায় সেই সমস্ত মুহূর্ত আর স্মৃতি উপহার দেওয়ার জন্য় তোমায় ধন্যবাদ। আজ একটা পূর্ণিমা রাত। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আমি জানি তুমি তোমার প্রিয় তারা আর গ্রহদের সঙ্গেই রয়েছো। ওদের মতোই ঝলমল করে ওঠো তুমি। চিরকাল।'

২ বছর পেরিয়ে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। স্বাভাবিক জীবনে ফিরে কাজ শুরু করেছিলেন রিয়াও। কেবল ফিরে পাওয়া যায়নি সুশান্তকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget