এক্সপ্লোর

Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?

Cockroach Janta Party: শাবানা আজমি বলেছেন, 'আমাদের দেশের তরুণদের নিয়ে আমি গর্বিত'

কলকাতা: বলিউডের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী, একেবারে প্রথম থেকে ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) এবং সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) আন্দোলনকে সমর্থন করেছিলেন, তার মধ্যে অন্যতম হলেন শাবানা আজমি (Shabana Azmi)। নিজে তিনি পৌঁছে গিয়েছিলেন যন্তর মন্তরে। সেখানে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 'সংসদ চলো' অভিযানে তিনি সামিল হয়েছিলেন নিজেও। বারে বারেই ছুটে গিয়েছেন আন্দোলনকারীদের পাশে। তবে যখন আন্দোলন সাফল্য পেল, তখন গৃহবন্দি শাবানা আজমি। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে, আপাতত গৃহবন্দি থাকতে হয়েছে তাঁকে। তবে বাড়ি থাকলেও, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বার্তা পেয়েছেন তিনি। সেখান থেকেই তিনি কী বার্তা দিলেন? 

ছাত্র যুবদের জন্য শাবানা আজমির বার্তা

শাবানা আজমি বলেছেন, 'আমাদের দেশের তরুণদের নিয়ে আমি গর্বিত। তাঁদের উদ্দিপনাকে আমি স্যালুট জানাই। ওঁরা আমাদের দেখালেন, ভারতের সংবিধানই আমাদের সবচেয়ে বড় শক্তি।' তিনি আরও বলেছেন, 'আমি আন্দোলনে সামিল হয়েছিলাম, ছোটদের, ছাত্রছাত্রীদের পাশে ছিলাম। কিন্তু তারপরে আমি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হই। সেই কারণে আর ওদের মঞ্চে উপস্থিত হতে পারিনি। তবে আমার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি ওঁদের সমস্ত খবর পাচ্ছি। আমাদের দেশের যুবসমাজকে নিয়ে আমি গর্বিত। এই প্রথম কোনও আন্দোলনে এইরকম সক্রিয়ভাবে অংশ নিলাম। আর অনুভব করলাম, সাধারণ মানুষের কন্ঠস্বরের ও দাম আছে, জোর আছে, গুরুত্ব আছে।' শাবানা আজমি আরও বলেন, 'সরকারের উচিত দায়িত্ব নেওয়া যাতে সমস্ত ছাত্রছাত্রীরা ভালভাবে পরীক্ষা দিতে পারে। তাঁদের যেন নতুন করে পরীক্ষা না দিতে হয়।'

সোনম ওয়াংচুককে কী বার্তা পাঠিয়েছিলে শাবানা

এর আগে, যখন সোনম ওয়াংচুক অনশন করছিলেন, তখন শাবানা সোনমকে বার্তা পাঠিয়েছিলেন,  'প্রিয় সোনম ওয়াংচুক, আপনার মতো মানুষকে আমাদের দেশের ভীষণ প্রয়োজন। আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সত্যের পাশে দাঁড়িয়ে রয়েছেন আপনি। আপনার জন্য আমরা সবাই গর্বিত। আর তাই আপনার কাছে অনুরোধ, দয়া করে অনশন তুলে নিন। কারণ, শিক্ষার পথে আপনার মতো পথপ্রদর্শকই তো সাহস বাড়িয়ে তোলে। এই লড়াইটা অনেক দূর পর্যন্ত লড়তে হবে, আর সেই কারণেই আপনার সুস্থতা ভীষণ জরুরি। আমি আপনার সঙ্গে রয়েছি'।

 

আরও পড়ুন: Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Advertisement

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget