এক্সপ্লোর

Shah Rukh Khan: চূড়ান্ত সফল 'পাঠান', 'জওয়ান'.. ২০২৩-এর শেষেই 'ডাঙ্কি'-র ঘোষণা শাহরুখের

Jawan: আজ শাহরুখ জানালেন, চলতি বছরের ক্রিসমাসেই বড়পর্দায় আসতে চলেছে 'ডাঙ্কি'

কলকাতা: 'জওয়ান' (Jawan)-এর সেট থেকেই আগামী ছবির ঘোষণা! আজ, সদ্য মুক্তি পাওয়া ছবি 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলন থেকে খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) ঘোষণা করলেন 'ডাঙ্কি' (Donkey) ছবির মুক্তির দিন। 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan) ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর (Raj Kumar Hirani)-র নতুন ছবির মুক্তি। তবে আজ শাহরুখ জানালেন, চলতি বছরের ক্রিসমাসেই বড়পর্দায় আসতে চলেছে 'ডাঙ্কি'। 

'পাঠান' থেকে শুরু করে 'জওয়ান'... ছবি মুক্তির পরে সাংবাদিক মুখোমুখি হওয়াকেই দস্তুর করেছেন শাহরুখ খান। আজ, 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলনে শাহরুখের মুখে উঠে এল তাঁর আগামী ছবির কথাও। শাহরুখকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন, ২০২৩ সালটা শাহরুখের জন্য ঐতিহাসিক হতে চলেছে। সম্মতি জানিয়ে শাহরুখ বলেন, 'বছরের শুরুতে পাঠান এল, এরপরে জওয়ান.. শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেতে পারে ডাঙ্কি। করোনার দীর্ঘ বিরতির পরে, আমার জন্যও ক্যামেরার সামনে ফেরাটা একটু অস্বস্তিরই ছিল। সেইসময়ে আমায় সাহস যুগিয়েছিল আমার বড় ছেলে এবং মেয়ে। ৩ বছর পরে সেটে ফেরাটা আমার কাছে অস্বস্তির ছিল। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানা আমায় বলেছিল.. আমরা যখন বড় হচ্ছি, আমরা দেখেছি তোমার ছবিকে সাফল্য পেতে। আমরা হাওয়ায় সেই জনপ্রিয়তা অনুভব করেছি। কিন্তু আব্রাম... ও জানে তুমি একজন তারকা কিন্তু কখনও সেই উন্মাদনাটা অনুভব করেনি। আগামী ৫টা ছবি, ওর জন্য হিট হোক।'

নয়নতারা হোক ব দীপিকা.. কাজল, রানি... প্রত্যেক নায়িকার সঙ্গেই শাহরুখের রোম্যান্স এত সফল কী করে? আজ 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলনে, সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, 'জওয়ান ছবিতে নয়নতারা ও দীপিকার সঙ্গে আমার রোম্যান্সের দৃশ্যের সাফল্য সম্পূর্ণ অ্যাটলির। তবে কেবল এই ছবির জন্য নয়.. কোনও দৃশ্যে রোম্যান্স থাকলে... আমি সেই চিত্রনাট্যকে বার বার পড়ি। বোঝার চেষ্টা করি.. ওই দৃশ্যে, নায়িকাকে কতটা সম্মান দেওয়া হয়েছে। ভালবাসার দৃশ্যে মহিলাদের যদি সম্মান প্রদর্শন করা যায়, তাহলে সেই দৃশ্য সফলতম হয়।'

আজকের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোনও। এই ছবিতে শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।দীপিকার চরিত্র নিয়ে শাহরুখ বলেন, 'দীপিকা বন্ধুত্বের খাতিরে একটা ছোট চরিত্র ভেবে অভিনয় করতে এসেছিল, কিন্তু আমি আর অ্যাটলি ওকে দিয়ে একটা গোটা ছবিই শ্যুট করিয়ে নিয়েছি। আমি প্রথম 'বেশরম রং' গানটি দেখার পরে দীপিকাকে বলেছিলাম, 'মায়ের চরিত্রে অভিনয় করবে?' ও রাজি হয়ে যায়।'

আরও পড়ুন: Shah Rukh Khan: 'রোম্যান্সের বাদশা' তিনি, কোন মন্ত্রে প্রত্যেক নায়িকার সঙ্গেই সমান গ্রহণযোগ্য হয়ে ওঠেন শাহরুখ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget