এক্সপ্লোর

Shah Rukh Khan: 'রোম্যান্সের বাদশা' তিনি, কোন মন্ত্রে প্রত্যেক নায়িকার সঙ্গেই সমান গ্রহণযোগ্য হয়ে ওঠেন শাহরুখ?

Jawan: নয়নতারা হোক ব দীপিকা.. কাজল, রানি... প্রত্যেক নায়িকার সঙ্গেই শাহরুখের রোম্যান্স এত সফল কী করে?

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি নাকি রোম্যান্সের রাজা! দশকের পর দশক পেরিয়েও এখনও রমণী হৃদয় মুগ্ধ তাঁর ম্যাজিকে। তবে পর্দায় যাঁর রোম্যান্স মন কেড়ে নেয়.. নিজেই পর্দায় রোম্যান্সের দৃশ্য ফুটিয়ে তোলার আগে কী ভাবেন শাহরুখ? থাকে কি কোনও বিশেষ প্রস্তুতি? সদ্য 'জওয়ান' (Jawan)-এর সাংবাদি সম্মেলনে সেই কথাই বললেন শাহরুখ। 

নয়নতারা হোক ব দীপিকা.. কাজল, রানি... প্রত্যেক নায়িকার সঙ্গেই শাহরুখের রোম্যান্স এত সফল কী করে? আজ 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলনে, সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, 'জওয়ান ছবিতে নয়নতারা ও দীপিকার সঙ্গে আমার রোম্যান্সের দৃশ্যের সাফল্য সম্পূর্ণ অ্যাটলির। তবে কেবল এই ছবির জন্য নয়.. কোনও দৃশ্যে রোম্যান্স থাকলে... আমি সেই চিত্রনাট্যকে বার বার পড়ি। বোঝার চেষ্টা করি.. ওই দৃশ্যে, নায়িকাকে কতটা সম্মান দেওয়া হয়েছে। ভালবাসার দৃশ্যে মহিলাদের যদি সম্মান প্রদর্শন করা যায়, তাহলে সেই দৃশ্য সফলতম হয়।'

আজকের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোনও। এই ছবিতে শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।দীপিকার চরিত্র নিয়ে শাহরুখ বলেন, 'দীপিকা বন্ধুত্বের খাতিরে একটা ছোট চরিত্র ভেবে অভিনয় করতে এসেছিল, কিন্তু আমি আর অ্যাটলি ওকে দিয়ে একটা গোটা ছবিই শ্যুট করিয়ে নিয়েছি। আমি প্রথম 'বেশরম রং' গানটি দেখার পরে দীপিকাকে বলেছিলাম, 'মায়ের চরিত্রে অভিনয় করবে?' ও রাজি হয়ে যায়।'

এরপরে হেসে দীপিকা বলেন, 'আমি এভাবে বিষয়টা ভাবিইনি। আমি শাহরুখকে কখনও না বলতে পারি না। গল্পটা বলার জন্য যদি আমায় মায়ের চরিত্রে অভিনয়ও করতে হয়, ২ বারও ভাবব না আমি। ছবির শ্যুটিংয়ের সময়ও আমি বুঝতে পারিনি, ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমি। ছবি তৈরির পরে আমিই অবাক হয়ে গিয়েছিলাম, ছবির এত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল আমার!'

শাহরুখের সঙ্গে প্রত্যেকটা ছবিতেই সাফল্য পেয়েছেন দীপিকা। তাহলে কী তাঁরা একে অপরের সৌভাগ্যের প্রতীক? দীপিকা বলছেন, 'শাহরুখ আর আমার মধ্যে যে বন্ধুত্ব, যে সম্মান রয়েছে.. সেটাই হয়তো এই সাফল্যের কারণ। যদি একটা ঘরের একটা কোণে শাহরুখ, অন্য কোণে আমি থাকি.. আর আমার সঙ্গে যদি কিছু সমস্যা হয়.. শাহরুখই প্রথম যে আমায় এসে প্রশ্ন করবে, আমার পাশে দাঁড়াবে।'

আরও পড়ুন: Shah Rukh Khan: দীপিকার 'বেশরম রং' দেখে তাঁকে মায়ের চরিত্রে অভিনয়ের অফার দিয়েছিলেন শাহরুখ!

 

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget