এক্সপ্লোর

Shah Rukh Khan: চিত্রনাট্যই পড়ে দেখেননি শাহরুখ, কোন ছবির পরিচালকের নাম শুনেই রাজি হয়ে গিয়েছিলেন কিং খান?

Shah Rukh Khan News: নিখিল বলেছিলেন, একজন পরিচালক হিসেবে তিনি শাহরুখের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবেন কারণ শাহরুখ যে সময়ে তাঁকে বিশ্বাস করেছিলেন, সেই সময়ে কার্যত তাঁকে কেউ চিনতেন না

কলকাতা: তাঁর অভিনয় পদ্ধতিই আলাদা, তিনি অভিনয় করেন বিশ্বাসে, ভালবেসে। তবে যে কোনও অভিনেতারই প্রথম কাজ হল, অভিনয়ে রাজি হওয়ার আগে অন্তত একবার চিত্রনাট্যটা ভাল করে পড়ে নেওয়া। কিন্তু খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) রাজি হওয়ার আগে পড়েই দেখেননি বিখ্যাত ছবি 'কল হো না হো' (Kal Ho Na Ho)-র চিত্রনাট্য। একটি সাক্ষাৎকারে সদ্য সেই গল্পই করেছেন ছবির পরিচালন নিখিল আডবাণী। কিন্তু কেন এই কাজটি করেছিলেন শাহরুখ? 

নিখিল জানান, শাহরুখের সঙ্গে তাঁর যোগাযোগ 'কল হো না হো'-তেই নয়। এর আগে, 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai) ও কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham) ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন নিখিল। সেই থেকেই শাহরুখের সঙ্গে নিখিলের আলাপ। তারপরে ঘনিষ্ঠতা। সেই বন্ধুত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে শাহরুখ ধর্ম প্রযোজনা সংস্থায় গিয়ে বলেন, 'আমি তোমাদের সঙ্গে আরও একটা ছবি করব যদি নিখিল সেটা পরিচালনা করে'। এরপরেই তৈরি হয় 'কল হো না হো' ছবিটি। শাহরুখের নিখিলের পরিচালনা ও কর্ণ জোহরের লেখার ওপর এটাই ভরসা ছিল যে ছবির চিত্রনাট্যই পড়ে দেখার প্রয়োজনবোধ করেননি শাহরুখ। 

নিখিল বলেছিলেন, একজন পরিচালক হিসেবে তিনি শাহরুখের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবেন কারণ শাহরুখ যে সময়ে তাঁকে বিশ্বাস করেছিলেন, সেই সময়ে কার্যত তাঁকে কেউ চিনতেন না। এত বড় একজন সুপারস্টারকে নিয়ে কাজ, অথচ শাহরুখ অবলীলায় রাজি হয়ে যান। পড়েও দেখেননি চিত্রনাট্য, এতটাই বিশ্বাস করেছিলেন তিনি। আর সেটে শ্যুটিংয়ের সময়েও শাহরুখ অনেকভাবে সাহায্য করেছিলেন নিখিলকে। কখনও বুঝতে দেননি যে নিখিল প্রথমবার পরিচালনা করছেন। সবসময়েই সবরকমভাবে সাহায্য করেছিলেন শাহরুখ। ভাল ব্যবহার করেছিলেন কর্ণও। নিখিল বলেন, তিনি সবসময়েই এই অভিজ্ঞতা মনে রাখবেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by D'YAVOL X (@dyavol.x)

আরও পড়ুন: ধর্ম প্রযোজনা সংস্থার শেয়ার বিক্রি হয়ে যাওয়া নিয়ে কটাক্ষ? অবশেষে মুখ খুললেন কর্ণ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget