এক্সপ্লোর

Mumbai Cruise Drug Bust: ছেলে ৪ বছর ধরে মাদক নিচ্ছে, জানতেন শাহরুখ-গৌরী? দাবি এনসিবি সূত্রে

রাতে শাহরুখ তাঁর ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন, প্রায় ২ মিনিট তাঁদের মধ্যে কথা হয়...

মুম্বই: মাদক যোগের অভিযোগে ক্রুজ পার্টি থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি।  সূত্রের খবর, গতকাল রাতে শাহরুখ তাঁর ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রায় ২ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। এনসিবির তরফে জানানো হয়, গতকাল রাতে তাদের দেওয়া খাবার খেয়েছেন আরিয়ান। কোনও বাইরের খাবার দেওয়া হয়নি। 

এনসিবি সূত্রে খবর, জেরার সময় আরিয়ান সারাক্ষণ কাঁদছিলেন।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, আরিয়ান গত চার বছর ধরে মাদক নেওয়ার কথা জেরায় স্বীকার করেছেন। অভিনেতা-পুত্র জানিয়ছেন, বহুবার মুম্বইতে বন্ধুদের সঙ্গে মাদক পার্টি করতেন।

সেইসঙ্গে আরিয়ান স্বীকার করেছেন, ভারতের বাইরে ব্রিটেন ও দুবাইয়ে মাদক নেওয়ার কথাও। এনসিবি সূত্রের খবর, তাঁদের ছেলে মাদক সেবনে অভ্যস্ত, তা ভালই জানতেন শাহরুখ ও গৌরী খান। 

মাদককাণ্ডে দিল্লির যে বাসিন্দাদের গ্রেফতার করেছে এনসিবি, তাঁদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।  মাদককাণ্ডে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছে। এনসিবি সূত্রের খবর, যে কোনও পার্টিতে মাদক নিয়ে আসতেন এই আরবাজ। 

এনসিবি সূত্রে জানা গিয়েছে, ধৃত ৮ জন বিভিন্ন গ্রুপে শনিবার রাতে প্রমোদতরীতে উপস্থিত হন। আরও অনেকে ছিলেন। এনসিবি অভিযানের খবর পেয়েই তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। 

যদিও, এনসিবি সূত্রের দাবি, কারা কারা ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। হতে পারে, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন জনপ্রিয় নাম ধরা পড়বে।

ধৃতদের মধ্যে রয়েছেন মুনমুন ধামিচা। যাঁকে এই মুহূর্তে দিল্লির সেরা মডেল হিসেবে গণ্য করা হয়। এনসিবি সূত্রে দাবি, তিনি নিয়মিত চরস সেবন করেন।

গ্রেফতার হওয়ার তালিকায় রয়েছেন ইশমিত চড্ডা, সজিতা নূপুর ও মোহক জয়সওয়াল। তিনজনেরই দিল্লিতে বড় ব্যবসা রয়েছে। এছাড়া, গোমিত চোপড়া হলেন নামী হেয়ার স্টাইলিস্ট। তিনিও দিল্লির বাসিন্দা। এছাড়া, বেসরকারি সংস্থার প্রোডাক্টিভিটি হেড বিক্রান্তও রয়েছেন। 

আরও পড়ুন: আজই জামিনের আবেদন করবেন আরিয়ান খানের আইনজীবী

আরও পড়ুন: লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান, দাবি এনসিবি-র, ফোন পাঠানো হল ফরেন্সিকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget