এক্সপ্লোর

Pathaan x Tiger: প্রকাশ্য়ে 'পাঠান এক্স টাইগার'-এর নতুন থিম ভিডিও

Pathaan x Tiger theme video: 'টাইগার ভার্সেস পাঠান' নিয়ে উত্তেজনার পারদ চড়ছেই এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য।

কলকাতা:  'টাইগার ভার্সেস পাঠান' নিয়ে দর্শকের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে। এবার যশরাজ ফিল্মস প্রকাশ্য়ে আনল নতুন থিম ভিডিও। বিশাল-শেখর দ্বারা রচিত থিম গানটিতে 'পাঠান' ছবির এসআরকে এবং সলমনের অ্য়াকশন দৃশ্য়ে কোলাজ দেখা যায়। 

প্রসঙ্গত ইতিমধ্য়েই  'টাইগার ভার্সেস পাঠান' -এর বাজেট নির্ধারিত হয়েছে ৩০০ কোটি টাকা।

Priyanka Chopra : 'আমি যাই করি না কেন মানুষ ভুল খুঁজে বের করবে', কেন এমন বললেন প্রিয়ঙ্কা?

 

প্রযোজনা সংস্থার দাবি, “এই বাজেট একেবারেই যথাযথ। পাঠান হাজার কোটির বেশি ব্য়বসা করেছে। ও ডিজিটাল মাধ্য়মে এখনও আয় করছে। তাই স্পষ্ঠতই, 'টাইগার ভার্সেস পাঠান'- (Tiger vs Pathaan) এর এই ছবির থেকেও বেশি উপার্জনের সমস্ত সম্ভাবনা রয়েছে। শাহরুখ খান ও সলমান খানের মত দুই সুপারস্টার থাকার কারনে কোন সন্দেহ নেই যে 'টাইগার ভার্সেস পাঠান' সত্যিই একটি দুর্দান্ত সিনেম্য়াটিক অভিজ্ঞতা হবে।”

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশ্য়ে এসেছিল যে, এই ছবিটি পরিচালনা করতে চলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সূত্রের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার সিদ্ধার্থ আনন্দের উপর অগাধ আস্থা রয়েছে। পাশাপাশি পরিচালক  সিদ্ধার্থ আনন্দের কাছেও  শাহরুখ ও সলমানের কাজ করতে পারা অনেকটা স্বপ্নের মত। আগামী বছর থেকেই শুরু হতে পারে ছবির শ্য়ুটিং।

পাঠান মুক্তির পর থেকেই শাহরুখ-সলমন জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। তাই এই ডুয়োকে পর্দায় আবার করে দেখা যাবে তা নিয়ে দর্শকের মধ্য়ে তৈরি হয়েছে উন্মাদনা। প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget