Shah Rukh Khan: 'মনে হচ্ছে এবার গ্রামে ফিরে যাই'
Pathaan : সম্প্রতি অভিনেতার এক অনুরাগী তাঁকে ছবির ব্যাপক সাফল্য প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। আর অনুরাগীর প্রশ্নের দারুণ জবাব দিলেন কিং খান।

মুম্বই: বিশ্ব জুড়ে এখনই ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান' (Pathaan)। ছবিটিকে ঘিরে প্রত্যাশা আগেই ছিল। আর তার প্রভাব দেখা গেল বক্স অফিস কালেকশনে। সম্প্রতি অভিনেতার এক অনুরাগী তাঁকে ছবির ব্যাপক সাফল্য প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। আর অনুরাগীর প্রশ্নের দারুণ জবাব দিলেন কিং খান।
অনুরাগীর প্রশ্নের জবাব শাহরুখ খানের-
দেশ তথা বিশ্ব জুড়ে ব্যাপক ব্যবসা করছে 'পাঠান'। ইতিমধ্যেই ৩০০ কোটির বক্স অফিস কালেকশন নিয়ে 'বাহুবলী ২', 'আর আর আর'-এর মতো ছবির তৈরি করে রাখা রেকর্ড ভেঙে ফেলেছে। কিন্তু এখনও প্রথম সপ্তাহ শেষ হয়নি। নজর থাকবে সপ্তাহ শেষের বক্স অফিস কালেকশনের দিকেও। এই ছবি আরও কত কত রেকর্ড ভাঙে সেদিকে। সম্প্রতি নেট দুনিয়ায় শাহরুখ খানকে উদ্দেশ্য করে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন যে, 'পাঠান-এর এই রেকর্ড ভাঙা বক্স অফিস কালেকশন দেখার পর আপনার কেমন লাগছে শাহরুখ খান?' অনুরাগীর এই প্রশ্নের জবাবে শাহরুক খান বলেন, 'হাঃ হাঃ, মনে হচ্ছে গ্রামে ফিরে যাই।' দর্শকদের প্রতিক্রিয়া কেমন জানতে চাওয়ায় অভিনেতা বলেন, 'নাচো, গাও, হাসো, কে জানে কাল কী হবে। কিন্তু যাই করো না কেন, একটু ভালোবাসার সঙ্গে করো। 'পাঠান' নিয়ে তোমরা যতটা উত্তেজিত, তা প্রকাশ করো কিন্তু খেয়াল রেখো তাতে কারও যেন কোনও অনুবিধা না হয়।' এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন যে, 'স্যর 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন দেখে কী অনুভূতি হচ্ছে?' শাহরুখ বলেন, 'ভাই নম্বর তো ফোনের হয়। আমরা তো খুশি গুনি।'
আরও পড়ুন - Ranbir Kapoor: এ কোন রণবীর! ভিডিও দেখে ঘাবড়ে যাচ্ছেন নেটিজেনরা
প্রসঙ্গত, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' যে বক্স অফিসে ঝড় তুলবে, তা আগেই টের পাওয়া যাচ্ছিল। একাধিক রেকর্ড ভেঙে মুক্তির মাত্র তিন দিনেই ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। রাজামৌলির দুটি ছবি 'বাহুবলী ২' এবং 'আর আর আর'-এর বক্স অফিস কালেকশনের রেকর্ড মাত্র তিন দিনেই ভেঙে দিয়েছে 'পাঠান'। শুক্রবার এই ছবি ব্যবসা করে ৩৮ কোটি টাকার। ভারতে ছবির ব্যবসার একাধিক রেকর্ডও ভেঙে দিয়েছে। জানা যাচ্ছে, 'পাঠান'ই প্রথম হিন্দি ছবি, যা মুক্তির প্রথম সপ্তাহতেই বিশ্ব জুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে।
Before You Go
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE






















