এক্সপ্লোর

Jawan: 'জওয়ান' মুক্তির আগেই প্রিয়মনির সঙ্গে নাচের তালে মঞ্চ মাতালেন কিং খান

Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'জওয়ান'।

কলকাতা:  হাতে আর মাত্র কয়েকদিন তাই প্রচারে কোনও খামতি রাখছে না টিম 'জওয়ান'।  বুধবার চেন্নাইতে ছবির অডিও লঞ্চে ইভেন্টের অনুষ্ঠানে দেখা মিলল ছবির কলাকুশলীদের। আর এদিনই প্রিয়মনির সঙ্গে চেন্নাই এক্সপ্রেসের গান 'ওয়ান টু থ্রি ফোর' গানের তালে মঞ্চ মাতালেন বলিউডের বাদশা। 

উল্লেখ্য়, রোহিত শেট্টি পরিচালিত 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতেও প্রিয়মনির সঙ্গেই এই নাচতে দেখা গিয়েছিল কিং খানকে। আর আজকের অনুষ্ঠানের এই ডুয়োর নাচের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

আরও পড়ুন...

ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস

প্রসঙ্গত, শোনাযাচ্ছে ছবি মুক্তির আগেই চেন্নাইয়ের  শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হবে 'জওয়ান' ছবির প্রি রিলিজ ইভেন্ট। বলিউডসূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নয়নথারা, বিজয় সেতুপতি, পরিচালক অ্যাটলি ও ছবির অন্য়ান্য় কলাকুশলীরা।

উল্লেখ্য়, সঙ্গীত পরিচালক অনিরুধও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও কিং খানের ভক্তরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, শাহরুখের ভক্তরা এই ছবির জন্য় মুম্বইয়ের গেইটি গ্যালাক্সিসে একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করছেন। ৭ সেপ্টেম্বর ভোর ৬টায় এই ছবির স্ক্রিনিং হবে বলে জানা যাচ্ছে। বলিউড বাদশার ভক্তদের বিশ্বাস 'পাঠান'-এর মতই এই ছবিও কোটি কোটি টাকার ব্য়বসা করবে।

বলিউড সূত্রের খবর অনুযায়ী, জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে এই ছবি। তাই জামার্নিতে থাকা কিং খানের অনুরাগীরা ইতিমধ্য়েই দিনগোনা শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য়, গতকালই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। এই গানে ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। 

প্রত্যেক গান, প্রিভিউর মতো এই গানও মুক্তি পেয়েছে তিনটি ভাষায় হিন্দি, তামিল ও তেলুগুতে।  গানটি মুক্তি পাওয়ার পর সেটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে কিং খান লেখেন, 'এটা ছইয়াঁ ছইয়াঁ নয়, এটা 'নট রামাইয়া বাস্তাবাইয়া'। এটা জওয়ানের তা তা থইয়া। এই গানের পিছনে কত যে গল্প রয়েছে... কিন্তু সেই সমস্ত গল্প তোলা রইল ৩১ অগাস্টের জন্য যেদিন ট্রেলার আসবে প্রকাশ্যে... আপাতত আমার সঙ্গে নাচ করুন...।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget