এক্সপ্লোর

Shah Rukh Khan Gets Y+ Security : বারবার প্রাণনাশের হুমকি ! শাহরুখকে Y+ সিকিউরিটি দিল মুম্বই পুলিশ, কেমন হবে নিরাপত্তা বলয়?

Shah Rukh Khan Security : শাহরুখের একের পর এক বাম্পার হিট ছবি। এরপরই আন্ডারওয়ার্ল্ড এবং গ্যাংস্টারদের নিশানায় পড়েছেন শাহরুখ খান ।

মুম্বই: 'পাঠান' এর পর 'জওয়ান' ('Pathaan' and 'Jawan')। শাহরুখের একের পর এক বাম্পার হিট ছবি। এরপরই আন্ডারওয়ার্ল্ড এবং গ্যাংস্টারদের নিশানায় পড়েছেন শাহরুখ খান । হুমকি ফোন পাচ্ছেন বলে মুম্বই পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন শাহরুখ নিজেই জানিয়েছেন।             

বলিউডের বেতাজ বাদশা জানিয়েছেন, 'পাঠান এবং জওয়ানের সাফল্যের পর থেকেই তিনি হুমকি ফোন পাচ্ছেন। তার জেরে নিরাপত্তার অভাব বোধ করছেন' জানিয়েছেন শাহরুখ। এই পরিস্থিতিতে শাহরুখের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপারস্টারকে ওয়াই প্লাস সিকিওরিটি (Y+ security cover by Mumbai Police )দেওয়া হচ্ছে। 

ওয়াই প্লাস সিকিওরিটি পাওয়া মানে শাহরুখের সঙ্গে ৬ জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকবেন। এ ছাড়াও অস্ত্রধারী আরও পাঁচজন নিরাপত্তা রক্ষী থাকবেন। এতদিন পর্যন্ত মাত্র ২ জন পুলিশকর্মী মোতায়েন থাকতেন শাহরুখের সঙ্গে। এর আগে প্রাণনাশের হুমকি পাওয়া সলমন খানকেও ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ।যাতায়াতের একটি বিশেষ গাড়িও দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার জন্য সলমন খানকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্সও দেওয়া হয়েছে।         

‘পাঠান’ ছবির প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন অভিনেতা, এমনটা দাবি বিভিন্ন সূত্রে। ‘পাঠান’ - এর পর ‘জওয়ান’ও বক্সঅফিসে মারকাটারি ব্যবসা করে। এটাই শাহরুখের প্রাণনাশের হুমকির কারণ?
 জল্পনা বলিউডে। 

আরও পড়ুন, গল্পে বাঙালিয়ানার ছোঁয়া, সঙ্গে দুর্গাপুজোর আবহ, মুক্তি পাচ্ছে মনামী ঘোষের নতুন মিউজিক ভিডিও

শাহরুখ খান বরাবর অন্ধকার জগতের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। রেয়াত করেননি কোনও হুমকি। সম্প্রতি, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত 'জওয়ান'-এর প্রশংসা করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন,  "৯০-এর দশকে যখন চলচ্চিত্র জগতের তারকাদের লাগাতার ভয় দেখাত আন্ডারওয়ার্ল্ডের লোকজন, শাহরুখ খানই একমাত্র তারকা ছিলেন, যিনি কখনওই মাথা নোয়াতে রাজি হননি। 'গোলি মারনি হ্যায় মার দো, পার তুমহারে লিয়ে কাম না করুঙ্গা। ম্যা পাঠান হু' (যদি চান আমাকে গুলি  করতে পারেন, কিন্তু আমি আপনাদের জন্য কাজ করব না, আমি একজন পাঠান' তিনি বলেছিলেন। তিনি আজও একই (sic) "। 

 বর্তমানে ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে থাকেন  অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং অনুপম খের প্রমুখ।  এই অভিনেতারা ২৪ ঘণ্টা তিন জন করে নিরাপত্তারক্ষী সঙ্গে পান।  

 

আরও পড়ুন :

৩২ তম দিনেও বক্সঅফিসে ঝড় তুলল শাহরুখের 'জওয়ান'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget