এক্সপ্লোর

Monami Ghosh: গল্পে বাঙালিয়ানার ছোঁয়া, সঙ্গে দুর্গাপুজোর আবহ, মুক্তি পাচ্ছে মনামী ঘোষের নতুন মিউজিক ভিডিও

New Music Video: আগামীকালই মনামী ঘোষের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও।

কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2023) আসতে বাকি আর কয়েক দিন। বাঙালির সবচেয়ে বড় উৎসব ঘিরে প্রস্তুতি চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। শহর থেকে শহরতলি সেজে উঠছে পুজোর সাজে। আর এই আবহেই প্রকাশ্য়ে এল মনামী ঘোষের (Monami Ghosh) নতুন মিউজিক ভিডিও (Music Video)। এই ভিডিও থিম অবশ্য়ই দুর্গাপুজো। পাশাপাশি রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। মিউজিক ভিডিওটির নাম 'আইলো উমা বাড়িতে'। ভিডিও প্রকাশ্য়ে আসার আগেই শুরু হয়েছে গেছে প্রচার। অভিনেত্রীর অনুরাগীদের ভিডিও ঘিরে প্রত্য়াশাও চরমে।

মিউজিক ভিডওটির পরিচালনা করেছেন সৈকত বারুরি (Saikat Baruri)। এর আগে তাঁর পরিচালিত 'ভিটামিন এম'ও বেশ সমাদৃত হয়েছিল দর্শকমহলে। 'আইলো উমা বাড়িতে' ভিডিওর জন্য গান গেয়েছেন সঙ্গীত শিল্পী অন্তরা নন্দী (Antara Nandi), গানের সুর নির্মাণ করেছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি, গানের কথা লিখেছেন আকাশ চক্রবর্তী (Akash Chakraborty)।    

এই মিউজিক ভিডিও প্রসঙ্গে এবিপি লাইভকে (ABP Live) মনামী বললেন, "এই মিউজিক ভিডিওতে একেবারে আদ্যোপান্ত বাঙালি ইমোশানে ঘেরা এক গল্প উপহার পেতে চলেছেন দর্শক, পুজোর মিউজিক ভিডিও যেহেতু নাচ তো আছেই, তবে এই মিউজিক ভিডিওর গল্পই প্রধান আকর্ষণ। এক নারীর জীবন ঘিরে তৈরি হয়েছে এই ভিডিওর গল্প। যা শেষে চোখে জল এনে দেবে দর্শকের। তাই পুজোর আবহে এই ভিডিও যে দর্শকের মন জয় করে নেবে এবিষয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত। 

মনামী জানান, তাঁর গোটা টিম শুরুর দিন থেকে এই মিউজিক ভিডিওটি বানানোর জন্য় দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। ফলে তিনি সকলের কাছে কৃতজ্ঞ।

আরোও পড়ুন...

পুজোর অন্য়তম ভাললাগা হল প্য়ান্ডেলে গিয়ে ঢাক বাজানো, ছোটবেলার পুজোর স্মৃতি এখনও উজ্জ্বল সাহেব চট্টোপাধ্য়ায়ের মনে

এর পাশাপাশি মনামী আরও জানান যে, এই ভিডিওর ভাবনা ও পোশাক পরিকল্পনাও তাঁর নিজের। ফলে তাঁর অনুরাগীরা এবার তাঁকে গল্পকার ও ফ্য়াশান ডিজাইনার হিসেবে আবিষ্কার করতে চলেছেন। ফলে নতুন এই কাজ নিয়ে অসম্ভব আশাবাদী টলিপাড়ার এই অভিনেত্রী। 

আগামীকালই মনামী ঘোষের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও। দর্শকের এই ভিডিও কেমন লাগে। এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget