এক্সপ্লোর

অনুরাগীদের প্রশ্নে শাহরুখের মজার জবাব নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়

আজ টুইটারে নতুন একটি ট্রেন্ড চালু করেছিলেন শাহরুখ। তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারে অনুরাগীরা। কেবল টুইটার পেজে প্রশ্নের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিতে হবে আস্কএসআরকে।

নয়াদিল্লি: সবসময়ই নতুন কিছু করা স্বভাব ‘বলিউডের বাদশা’ র। আজ টুইটারে নতুন একটি ট্রেন্ড চালু করেছিলেন শাহরুখ। তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারে অনুরাগীরা। কেবল টুইটার পেজে প্রশ্নের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিতে হবে আস্কএসআরকে। অনুরাগীদের প্রশ্নে শাহরুখের মজার জবাব নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায় বলিউডের ‘কিং অফ রোম্যান্সে’-র প্রত্যুৎপন্নমতিত্ত ও রসবোধ সর্বজনবিদিত। এই নতুন ট্রেন্ডে আরও একবার তার পরিচয় পেলেন অনুরাগীরা। অনুরাগীদের সবরকম প্রশ্নের উত্তরে শাহরুখ সমান সপ্রতিভ। শাহরুখের এই নতুন ট্রেন্ডে অনুরাগীদের সাড়াও মিলল প্রচুর। বেশ অনেকেই কৌতুক করে প্রশ্ন করলেন বিভিন্ন বিষয়ে। রইল সেইসব মজার কথোপকথনেরই কিছু অংশ। এক অনুরাগী লিখেছেন, ‘শুনলাম আপনি ধুম-৪ ছবিতে অভিনয় করছেন?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আমিও এরকমই শুনেছি। এবিষয়ে আরও কিছু খবর আপনি জানলে অবশ্যই আমায় জানাবেন।’ অনুরাগীদের প্রশ্নে শাহরুখের মজার জবাব নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায় অপর এক অনুরাগী লেখেন, ‘পরবর্তীকালে আপনার কি তামিল ছবি পরিচালনা করার কোনও পরিকল্পনা করেছে?’ উত্তরে মজা করে শাহরুখ লেখেন, ‘অবশ্যই! আমার তো ভাষার ওপর ভীষণ ভালো দখল!’ অনুরাগীদের প্রশ্নে শাহরুখের মজার জবাব নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায় আরেক অনুরাগী বেশ মজা করে একেবারে ভিন্ন একটা মন্তব্য করে বসেন। বলেন, ‘আজ তো দশেরা। আপনি নিজের রা-ওয়ান ছবির সিডিটা কেন জ্বালিয়ে দিচ্ছেন না?’ আবারও নিজের রসবোধের পরিচয় দেন শাহরুখ। বলেন, ‘কাটা ঘায়ে আর কত নুনের ছিটে দেবে!’ অনুরাগীদের প্রশ্নে শাহরুখের মজার জবাব নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের শেষে টুইটারে অনুরাগীদের বিদায় জানান শাহরুখ। স্ত্রী গৌরী খানের জন্মদিনের কথাও জানান ভক্তদের। অনুরাগীদের প্রশ্নে শাহরুখের মজার জবাব নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায় নিজের কেরিয়ারের আগামী পরিকল্পনা নিয়ে এখনও অবধি মুখ খোলেননি কিং খান। সর্বশেষ ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget