এক্সপ্লোর

Shah Rukh Khan: মন্নতে শাহরুখ-দর্শন, ব্যালকনিতেই 'ঝুমে জো পাঠান', উল্লাসে ফেটে পড়লেন অনুরাগীরা

Pathaan: শনিবার বিকেলের দিকে মন্নতের ব্যালকনিতে, সেই পরিচিত স্থানে উপস্থিত হলেন শাহরুখ খান। পরনে সাদা সোয়েটশার্ট, সঙ্গে কার্গো প্যান্টস আর চোখে কালো রোদচশমা।

মুম্বই: শনিবার হঠাৎই শাহরুখ অনুরাগীদের (SRK Fans) ইচ্ছাপূরণ। বিশালাকার 'মন্নত'-এর (Mannat) ব্যালকনিতে হাজির হলেন বাদশাহ। অনুরাগীদের উদ্দেশে চিরাচরিত ঢঙে হাত নাড়লেন, ভালবাসা জানালেন, ছুঁড়ে দিলেন উড়ন্ত চুম্বন, এমনকী পা মেলালেন জনপ্রিয় 'ঝুমে জো পাঠান' (Jhoome Jo Pathaan) গানে হুকস্টেপেও। ভিডিও ও ছবি মুহূর্তে হল ভাইরাল।

ব্যালকনিতে এসে 'ঝুমলেন' পাঠান

২০২৩ সাল শুরু হয় 'পাঠান' (Pathaan) ছবির দুর্দান্ত সাফল্য দিয়ে। বলিউডে বিপুল লক্ষ্মীলাভ ঘটে বছরের শুরুতেই। একের পর এক রেকর্ড ভাঙে কিং খানের ছবি। চার বছর পর মুখ্য চরিত্রে বড়পর্দায় ফিরে শাহরুখ খান (Shah Rukh Khan) যেন ঢেলে দেন বক্স অফিসে। দেশে-বিদেশে সাফল্যের ঝড় তোলার পর এবার টিভিতে আসতে চলেছে 'পাঠান'।

শনিবার বিকেলের দিকে মন্নতের ব্যালকনিতে, সেই পরিচিত স্থানে উপস্থিত হলেন শাহরুখ খান। পরনে সাদা সোয়েটশার্ট, সঙ্গে কার্গো প্যান্টস আর চোখে কালো রোদচশমা। এসেই হাত নাড়তে শুরু করলেন বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশে। 

মন্নতের সামনে তখন অনুরাগীদের চিৎকারে কান পাতা দায়। তারই মাঝে ভেসে আসছে বিখ্যাত 'ঝুমে জো পাঠান' গান। হঠাৎই সেই গানের হুকস্টেপে কোমর দোলালেন কিং খান। তারপরে শাহরুখের সেই সিগনেচার পোজ, দুই বাহু ছড়িয়ে ভালবাসার অঙ্গীকার। স্যালুট ছুঁড়ে দিলেন ভক্তদের উদ্দেশে। এই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরালও হয়ে গেছে সেগুলি। প্রসঙ্গত, আগামী ১৮ জুন, 'পাঠান' ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ('Pathaan' World TV Premier) হবে স্টার গোল্ড চ্যানেলে। 

 

'পাঠান' ছবির হাত ধরে দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফেরেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবি মুক্তি পায় চলতি বছরের ২৫ জানুয়ারি। কিং খানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। সর্বকালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি এটি। 

আরও পড়ুন: Long Covid : লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা

প্রসঙ্গত, এবার ছবিটি ডাবিং (dubbing) করে রাশিয়া (Russia) ও CIS (কমনওয়েলথ) দেশগুলি যেমন আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানে মুক্তির জন্য তৈরি। প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতি অনুযায়ী আগামী ১৩ জুলাই তিন হাজারেরও বেশি পর্দায় মুক্তি পাচ্ছে 'পাঠান' ছবির ডাব করা সংস্করণ। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget