এক্সপ্লোর

‘শাহরুখ খান আমার জীবন ধ্বংস করে দিয়েছে’! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই বাঙালি মহিলা

মুম্বই: এক আধটা নয়, বহু জীবন নষ্ট করেছেন শাহরুখ খান। তাঁর চোখের চাউনি, প্রস্তাব দেওয়ার ভঙ্গি, হাসির ঝলক- সব পাগল করে এসেছে প্রজন্মের পর প্রজন্মের তরুণীদের। নিজের নিজের বয়ফ্রেন্ডের কাছে তেমনটাই আশা করেছেন তাঁরা কিন্তু সেই চিরন্তন সমস্যা, এসআরকে তো একজনই হন! প্রেমিকের মধ্যে শাহরুখকে দেখতে না পেয়ে বাধ্য হয়ে নিজেই শাহরুখ হয়ে উঠেছেন এক বাঙালি তরুণী। কীভাবে প্রেমিকের জন্মদিনে তাঁকে তিনি এসআরকের ধাঁচে প্রপোজ করেছেন, শুনুন তাঁর মুখেই। তিনি লিখেছেন, শাহরুখ খান আমার জীবন ধ্বংস করে দিয়েছে! ছোট্ট থেকে স্বপ্ন দেখেছি পারফেক্ট ম্যান এক্কেবারে পারফেক্টভাবে প্রপোজ করবে আমাকে, ব্যাকগ্রাউন্ডে বাজবে বেহালা, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসবে সে, হাওয়ায় উড়বে আমার চুল, হাঁটু মুড়ে বসে আঙুলে পরিয়ে দেবে আংটি। তা কখনও ঘটেনি। দেখা গেল, আমি আমার বাঙালি বাবা মাকে প্রাণপণে বোঝানোর চেষ্টা করছি, কেন আমি এক পাঞ্জাবি বানিয়াকে বিয়ে করতে চাই! ৩ বছর ধরে প্রেম করেছি আমরা, বেশিরভাগ সময়টা কেটে গিয়েছে দুই পরিবারকে বোঝাতে। বিয়েটা করছি নিশ্চিত ছিল, তাই ও কক্ষনও আমাকে প্রপোজ করে অবাক করে দেওয়ার চেষ্টা করেনি। শেষে বুঝলাম, আমার জীবনে কোনও ফিল্মি মুহূর্ত আসেনি। তাই ওর জন্মদিনে ঠিক করলাম, নিজেই যা করার করব আমি। যে রেস্তোঁরায় আমরা প্রথম ডেটে গিয়েছিলাম সেখানে ব্যবস্থা করলাম সারপ্রাইজ পার্টির। যেই ও ঢুকল ডিজেকে বললাম, ব্রুনো মার্সের ম্যারি মি গানটা বাজাতে। আর হাঁটু মুড়ে বসে বললাম, আশিস আগরওয়াল, আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে হেসে, কেঁদে, ঝগড়া করে কাটাতে চাই.. তুমি কি বিয়ে করবে আমাকে? ও হেসে আমাকে তুলে জড়িয়ে ধরল, কানে কানে বলল, আশা করি আমাদের ছেলেমেয়েরা এমন নাটুকে হবে না! এভাবেই তৈরি হল আমার এতদিনের প্রতীক্ষার মুহূর্তটি। শুধু মেয়েরাই কেন অপেক্ষা করবে ছেলেরা প্রপোজ করবে বলে? এখন নতুন যুগ, নতুন সময়- যদি তোমার ওকে পছন্দ হয়, তুমিই পরিয়ে দাও না আংটিটা! [embed]https://www.instagram.com/p/Bhtj89-D_Gr/?taken-by=officialhumansofbombay[/embed] সোশ্যাল মিডিয়ায় ভাইেরাল হয়েছে পোস্টটি। কয়েকজন শাহরুখ ভক্ত অবশ্য চটেছেন, তাঁদের প্রশ্ন, শাহরুখ কী কারও জীবন নষ্ট করতে পারেন? তাহলে এমন দোষ দেওয়া কেন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget