এক্সপ্লোর

SRK on Instagram: আরিয়ানের মাদককাণ্ডের পর প্রথম পোস্ট, চারমাস পর কী বার্তা শাহরুখ খানের?

গত বছরই তিনি নতুন ছবির কাজ শুরু করেছেন। শাহরুখ খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'পাঠান' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছে দীপিকা পাড়ুকোন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জন আব্রাহাম।

মুম্বই: বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট ছিল গণেশ চতুর্থী উপলক্ষে। অনুরাগীদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গণপতি বাপ্পার ছবি শেয়ার করেছিলেন। যদিও বলিউড সুপারস্টারকে সেই পোস্টের জন্য কম ট্রোলের মুখে পড়তে হয়নি। একজন মুসলিম ব্যক্তি হয়ে তিনি কীকরে হিন্দু দেবতার পুজোর শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করতে পারেন! বহু নেট নাগরিকের নিম্নরুচির ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। ১৯ সেপ্টেম্বর ২০২১ ছিল সেই পোস্ট। কিন্তু তারপরই ছন্দপতন। অক্টোবরের শুরুতেই মাদককাণ্ডে গ্রেফতার হন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তাঁর কাছ থেকে আদৌ মাদক পাওয়া গিয়েছিল কিনা, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। আরিয়ান খানের (Aryan Khan Case) গ্রেফতারির পর থেকে সোশ্য়াল মিডিয়ায় দেখা যায়নি কিং খানকে। অবশেষে চার মাস পর গৌরীকে সঙ্গে নিয়ে ফিরলেন। চার মাস পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট শেয়ার করলেন বলিউডের 'বাদশা'।

চার মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেও কোনও ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও সেখানে শেয়ার করেননি শাহরুখ খান। বরং এক ইলেকট্রনিক্স ব্র্যান্ডের বিজ্ঞাপন শেয়ার করতে দেখা গেল তাঁকে। একেবারে বিজ্ঞাপনী প্রচারের জন্য নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও শেয়ার করলেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে ফিরতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। নেট দুনিয়ায় কিং খানের কামব্যাকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। কোনও অনুরাগী লিখেছেন, 'কিং খান ফিরে এসেছেন।' কোনও অনুরাগী লিখেছেন, 'ওয়েলকাম ব্যাক'। আবার কোনও নেচ নাগরিক লিখেছেন, 'মাত্র ২৩ সেকেন্ড আগে ভিডিও শেয়ার হয়েছে। আর এরইমধ্যে একশোর অনেক বেশি লাইক। এটাই কিং খানের জাদু'। কোনো অনুরাগী ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, 'তুমি আমাদের কাছে পৃথিবীর সমান।' তবে, শুধু অনুরাগীরাই নন, শাহরুখ খানের পোস্ট করা ভিডিওতে কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারাও। জনপ্রিয় কোরিওগ্রাফার ও ছবি পরিচালক ফারহা খান কমেন্টে লিখেছেন, 'শাহ তোমার সঙ্গে এর শ্যুটিং করতে ভালোলেগেছে।'

আরও পড়ুন - Shrikant Shivade Demise: প্রয়াত সলমন খানের 'হিট অ্যান্ড রান' মামলার আইনজীবী

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' ছবিতে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খানকে। গত বছরই তিনি নতুন ছবির কাজ শুরু করেছেন। শাহরুখ খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'পাঠান' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছে দীপিকা পাড়ুকোন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। 'পাঠান' ছাড়াও শাহরুখ খানকে দেখা যাবে সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে একটি ক্যামিও চরিত্রে। এই দুই ছবি ছাড়াও কিং খানের হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবির কাজ। বড় পর্দায় কিং খানের জাদু দেখতে উদগ্রীব অনুরাগীরা।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget