এক্সপ্লোর

Mrs Chatterjee Vs Norway: রানির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ, ট্য়ুইটারে শেয়ার করলেন বিশেষ বার্তা

Mrs Chatterjee Vs Norway: মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্য়ায় ও অনির্বাণ ভট্টাচার্যর ছবি মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে।

কলকাতা: আজই মুক্তি পেয়েছে  রানি মুখোপাধ্য়ায় (Rani Mukherji) ও অনির্বাণ ভট্টাচার্যর ছবি মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে (Mrs. Chatterjee Vs Norway)। আর এরই মধ্যে এই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ছবির গোটা টিমকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তিনি। তবে বিশেষভাবে উল্লেখ করেন রানি মুখোপাধ্য়ায়ের কথা।

ছবির প্রশংসায় তিনি ট্য়ুইট করে লেখেন, “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য় আমার রানি, এই পারফরম্যান্স একজন রানির পক্ষেই সম্ভব। পরিচালক আশিমা অত্য়ন্ত সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম তুলে ধরেছেন। ছবিটি অবশ্য়ই দেখুন।”

 

শাহরুখের পাশপাশি, কিয়ারা আডবাণীও (Kiara Advani) তার ইনস্টাগ্রামে পোস্টে ছবিটি সম্পর্কে আবেগপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, 'এই গল্প হৃদয়কে ছুঁয়ে যায়। রানি মুখোপাধ্য়ায়, তুমিই সেরা। অবিশ্বাস্য পারফরম্যান্স পুরো টিমের। এটা জেনে আমার হৃদয় ভেঙে যায় যে এমনও পরিবার আছে যারা এই ঘটমার মধ্য দিয়ে যায়।  একজন মায়ের শক্তি অতুলনীয়। এমন একটি গল্প তুলে ধরার জন্য পুরো টিমকে অভিনন্দন।'

আরও পড়ুন...

মাতৃক্রোড়ে খেলায় ব্য়স্ত বাংলার নায়িকা, চিনে নিন এই অভিনেত্রীকে

ঠিক কেমন এই গল্পের প্লট?

এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway)  ট্রেলারে যে আঁচ পাওয়া গিয়েছে, তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার ও ট্রেলার। সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল ছবির ট্রেলারটি।    

দর্শকের এই ছবি কেমন লাগে, এখন অপেক্ষা সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget