এক্সপ্লোর

'Pathaan': চিনে মুক্তি না পেয়েও বিশ্ববাজারে ১০০ মিলিয়নের বেশি আয়, 'পাঠান' গড়ল নতুন রেকর্ড

'Pathaan' Box Office Collection: ৬ ফেব্রুয়ারির নিরিখে ছবির আয় ১০৩.৬ মিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। সেই নিরিখে 'পাঠান' বলিউডের প্রথম ছবি যা ১০০ মিলিয়ন ডলারের গণ্ডি পার করে ফেলল চিনে মুক্তি না পেয়েও।

নয়াদিল্লি: বক্স অফিসে (Box Office) এখনও চলছে 'পাঠান' (Pathaan) ঝড়। মুক্তির পর থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। ছবিটি ইতিমধ্যে গ্লোবাল বক্স অফিসের শতরান ছুঁয়ে ফেলেছে (যার পরিমাণ মিলিয়ন ডলারে)। ১২ দিনের মাথায় সেই তালিকার শীর্ষে উঠতে চলেছে 'পাঠান', আন্তর্জাতিক এক সংস্থার দাবি এমনটাই। এবার নতুন রেকর্ড ভাঙল 'পাঠান'। 

নতুন রেকর্ড 'পাঠান' ছবির

গত সোমবার, ৬ ফেব্রুয়ারির নিরিখে ছবির আয় ১০৩.৬ মিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। সেই নিরিখে 'পাঠান' বলিউডের প্রথম ছবি যা ১০০ মিলিয়ন ডলারের গণ্ডি পার করে ফেলল চিনে মুক্তি না পেয়েও। 

ভারতে এই ছবির আয় ৫২৬ কোটি টাকা অর্থাৎ ৬৪.২ মিলিয়ন ডলার এবং ভারতের বাইরে আয়ের পরিমাণ ৩৯.৪ মিলিয়ন ডলার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বড় হিন্দি ছবি হয়ে উঠেছে। 

আন্তর্জাতিক সংস্থা 'ডেডলাইন' অনুযায়ী, বিশ্ববাজারে বলিউডের আমির খানের 'দঙ্গল' ও 'সিক্রেট সুপারস্টার' এখনও 'পাঠান' ছবির থেকে এগিয়ে আছে। কিন্তু সেক্ষেত্রে আমির খানের দুটি ছবিই চিন থেকে বিপুল আয় করেছিল। সেই আয়ের পরিমাণ প্রায় ১০০ মিলিয়নের বেশি, সেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য ছবিগুলির ডাবিং করা হয়েছিল। 

একইভাবে সলমন খানের 'বজরঙ্গী ভাইজান'-এর আয়ও বিশ্ববাজারে 'পাঠান'-এর থেকে এগিয়ে আছে, কিন্তু এই ছবিও চিনে মুক্তি পেয়েছিল। কিন্তু 'পাঠান' ছবির চিনে মুক্তির ব্যাপারে এখনও কোনও ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন: Sidharth Kiara Wedding: 'পার্মানেন্ট বুকিং' সারলেন সিড-কিয়ারা, শুভেচ্ছা আলিয়া-ভিকি-ক্যাটরিনা-কর্ণ প্রমুখের

ভারতে বক্স অফিস আয় দুইভাবে পরিমাপ করা হয়। একটা নেট আয় আর একটা গ্রস আয়। যশ রাজ ফিল্মসের সোমবারের রিপোর্ট অনুযায়ী, 'পাঠান' ছবির ভারতে নেট আয় ৪৩৮.৫ কোটি টাকা। এই নিরিখে 'পাঠান'-এর আগেই তালিকায় রয়েছে এস এস রাজামৌলির 'বাহুবলী ২'। এর মোট আয়ের পরিমাণ ছিল ৫১০ কোটি টাকা।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় 'আস্ক এসআরকে' করেন শাহরুখ। সেখানে এক অনুরাগী শাহরুখকে জিজ্ঞেস করেন, 'কিসি কা ভাই কিসি কি জান ছবির বক্স অফিস আয় কেমন হবে মনে হচ্ছে?' তাঁর উত্তরে বলিউডের অপর খান বলেন, 'ভাই কা পিকচার হ্যায়... দেখনা তো লাজমি হ্যায়!' যাঁর বাংলা তর্জমা করলে মানে দাঁড়ায়, 'ভাইয়ের সিনেমা... অবশ্যই দেখতে হবে!' প্রসঙ্গত, এই 'পাঠান' ছবিতেও সলমন খানকে দেখা গেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget