এক্সপ্লোর

Pathan Shooting: 'পাঠান'-এর শ্যুটিং সারতে স্পেন উড়ে যাচ্ছেন শাহরুখ-দীপিকা

'পাঠান' ছবির শ্যুটিং শেষ করতে খুব তাড়াতাড়ি স্পেনে পাড়ি দিচ্ছেন শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন

মুম্বই: 'পাঠান' ছবির শ্যুটিং শেষ করতে খুব তাড়াতাড়ি স্পেনে পাড়ি দিচ্ছেন শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন। যশরাজ ফিল্মের ব্যানারে এই ছবির হাত ধরেই ফের রুপোলি পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ দীপিকা। 'হ্যাপি নিউ ইয়ার' ছবির ফের একবার বড়পর্দায় জনপ্রিয় এই জুটিতে দেখতে উৎসুক অনুরাগীরা। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন জন আব্রাহাম।

অতিমারি পরিস্থিতিতে ব্যহত হয়েছে 'পাঠান'-এর শ্যুটিং। ২০২০ সালে কিছুটা অংশের শ্যুটিং হয়েছিল এই ছবির। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার সামনে এসেছে শ্যুটিংয়ের বিভিন্ন ছবি। সূত্রের খবর, শাহরুখ ও দীপিকা একটি গানের শ্যুটিং হবে স্পেনে। সেইজন্যই সদ্য বিদেশে উড়ে যাবে টিম 'পাঠান'। 'পাঠান' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে 'তা রা রম পম', 'সালাম নমস্তে', 'বাচনা হ্যায় হাসিনো', 'ব্যাঙ ব্যাঙ' ও অন্যান্য বক্স অফিস হিট ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। 

পরিচালক বলছেন, 'স্পেন এই ছবির একটা অংশ। ছবিটির প্রেক্ষাপট স্পেন নয়। গল্পের প্রয়োজনে একটা অংশের শ্যুটিং হবে স্পেনে। প্রকৃতির সৌন্দ্যর্য্য তুলে ধরতেই বেছে নেওয়া হয়েছে স্পেনকে। তিন মাস ধরে শ্যুটিং আটকে থাকার পর ফের পুরোদমে কাজ শুরু করা হয়েছে।'

শ্যুটিংয়ের কাজ চললেও এই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। সম্প্রতি রণবীর কপূরের মায়ের জন্মদিনে মধ্যাহ্নভোজে সামিল হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। দীপিকার বাবা-মাও এই আসরে যোগ দিয়েছিলেন। এই ছবির হাত ধরেই 'জিরো'-র পর ক্যামব্যাক করছেন শাহরুখ খান।

জুন মাসে বলিউডে ২৯ বছর পূরণ করলেন শাহরুখ খান।

ট্যুইটারে শাহরুখ লিখেছিলেন, '১৫ মিনিটে আমায় যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারেন, 'আমি উত্তর দেব'। ট্য়ুইটারে ট্যাগ করতে হবে আস্কএসআরকে হ্যাশট্যাগে। অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করেন শাহরুখকে। কোনও প্রশ্ন মজার, আবার কোনও প্রশ্ন শাহরুখের জীবন সম্পর্কে। বেশিরভাগ অনুরাগীই জিজ্ঞাসা করেন, শাহরুখের নতুন ছবি কবে আসছে। এই প্রশ্নের উত্তরে শাহরুখ লেখেন, অনেক নতুন ছবির কথা চলছে। সদ্য 'পাঠান' ছবির বাকি অংশের শ্যুটিং শেষ করেছেন তিনি। কিন্তু অনুরাগীদের একটু অপেক্ষা করতে হবে শাহরুখের নতুন ছবির মুক্তির জন্য। একজন আবার প্রশ্ন করেন, 'রেড চিলিজ -এ কি তৈরি হচ্ছে?' উত্তরে এসআরকে লেখেন, 'মশলাদার কিছু ছবি'

একজন অনুরাগী লিখেছেন, 'আপনার বর্তমান মনের অবস্থা কী? উত্তরে শাহরুখ লিখেছেন, 'মুম্বইয়ের বৃষ্টির মত'। এক অনুরাগী প্রশ্ন করেন, '২০২০ সালে জীবন কতটা বদলেছে? উত্তরে শাহরুখ লেখেন, 'আমি কম কাজ করেছি আর আমার পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি।' এক অনুরাগী লেখেন, লকডাউনে আপনিও কি আমার মত কাজ হারিয়েছেন? উত্তরে শাহরুখ লেখেন, 'যে কিছু করে না তার মতো।'

এরমধ্যেই এক অনুরাগী অদ্ভুত প্রশ্ন করেন। লেখেন, 'আপনার কি মনে হয়, আপনি নিজে জীবনের কোন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন?' উত্তরে শাহরুখ লেখেন, 'নিজেকে পূনর্গঠন করছি।'

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget