এক্সপ্লোর

বনশালীর পরবর্তী ছবিতে সুলতানের ভূমিকায় শাহরুখ?

মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবিতে সুলতান হচ্ছেন শাহরুখ খান? এখন এই জল্পনাই ঘোরাফেরা করছে বলিউডে। ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহকে নিয়ে দুটি ‘পিরিয়ড’ ভিত্তিক ছবি নির্মাণ করেছেন সঞ্জয়। খবরে প্রকাশ, এই জুটি নিয়ে আরেকটি ছবি তৈরি করার ভাবনাচিন্তা করছেন এই জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক। জানা গিয়েছে, ওই ছবির সম্ভাব্য নাম ‘পদ্মাবতী’, যা রানী পদ্মাবতীর জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হবে। পদ্মাবতীর চরিত্রে সঞ্জয়ের প্রথম পছন্দ দীপিকাই। এই ছবিতে দুই পুরুষ চরিত্রের উল্লেখ রয়েছে। একটি রাজা রতনসেন এবং অন্যটি সুলতান আলাউদ্দিন খিলজি। জল্পনা, একটি চরিত্রে (আলাউদ্দিন) সম্ভবত শাহরুখকে দিয়ে করাতে চাইছেন সঞ্জয়। শোনা গিয়েছে, বলিউড বাদশা-র সঙ্গে এই নিয়ে একটি বৈঠকও করে ফেলেছেন বনশালী। বলা বাহুল্য, চরিত্রটি অনেকটাই ‘নেগেটিভ’ বা খলনায়কের। এটা তো সকলেই জানেন যে, ‘বাজিগর’ থেকে ‘ডন’ থেকে হালে ‘ফ্যান’-- কেরিয়ারে বহুবার খলনায়ক বা অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করেছেন কিং খান। তাই সঞ্জয়ের ছবিতেও শাহরুখের অভিনয়ের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে টিনসেল টাউনে। তবে, এই জল্পনা বা সম্ভাবনার বিপরীতেও অনেক যুক্তি রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির এক সূত্রের মতে, সঞ্জয় একইসঙ্গে দুটি ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সম্ভবত, অন্য ছবি নিয়েই তিনি শাহরুখের সঙ্গে কথা বলেছেন। সেই সূত্রের মতে, ‘পদ্মাবতী’-তে শাহরুখ ও রণবীরের অভিনয় করার সম্ভাবনা নেই বললেই চলে। ওই সূত্রের পাল্টা প্রশ্ন, শাহরুখ কেন এমন কোন ছবিতে অভিনয় করবেন, যেখানে কোনও মহিলা কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন? সঞ্জয় ইতিমধ্যেই ‘পদ্মাবতী’-র মুক্তির সময় ঘোষণা করে দিয়েছেন। জানিয়েছেন, আগামী বছরই মুক্তি পাবে এই ছবি। ফলে, শ্যুটিং শুরু হবে এবছরই। যা শাহরুখের পক্ষে আদৌ সম্ভব নয়। কারণ, তাঁর হাতে কোনও সময় নেই। তিনি জানিয়েছেন, সম্ভবত রণবীরই ওই চরিত্রে থাকবেন। কারণ, এটা তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ হবে। তাছাড়া, যেখানে দীপিকা মুখ্য ভূমিকায়, সেখানে নেগেটিভ চরিত্র করতেও আপত্তি নেই রণবীরের!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
Sonu Sood: 'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ
'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget