এক্সপ্লোর

Shahid Kapoor: 'খামোকা চেঁচাচ্ছেন কেন?' পাপারাৎজিদের দেখে 'বিরক্ত' শাহিদ কপূর, ভাইরাল ভিডিও

Shahid Kapoor Video: পঙ্কজ কপূর ও সুপ্রিয়া পাঠকের ছেলে রুহান কপূরের বিয়েতে উপস্থিত ছিলেন রত্না পাঠক শাহ্, নারিরউদ্দিন শাহও। তবে যদিও সকলের নজর ছিল বলিউডের দম্পতি শাহিদ কপূর ও মীরা রাজপুতের ওপর।

নয়াদিল্লি: রুহান কপূর (Ruhaan Kapoor) ও মনুকৃতী পাহওয়ার (Manukriti Pahwa) বিয়ের রিসেপশনে চাঁদের হাট। তারকা দম্পতি পঙ্কজ কপূর (Pankaj Kapoor) ও সুপ্রিয়া পাঠকের (Supriya Pathak) ছেলে রুহান। তাঁর বিয়েতে হাজির ছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor), মীরা রাজপুত (Mira Rajput) সহ পরিবারের সকলেই। অনুষ্ঠান বাড়ির সামনেই মেজাজ হারালেন শাহিদ। রেগে গেলেন পাপারাৎজিদের কাণ্ডে! ঠিক কী ঘটেছিল?

মেজাজ হারালেন শাহিদ? 

প্রবীণ অভিনেতা ও অভিভাবক পঙ্কজ কপূর ও সুপ্রিয়া পাঠকের ছেলে রুহান কপূরের বিয়েতে উপস্থিত ছিলেন রত্না পাঠক শাহ্, নারিরউদ্দিন শাহও। তবে যদিও সকলের নজর ছিল বলিউডের দম্পতি শাহিদ কপূর ও মীরা রাজপুতের ওপর। বি-টাউনের 'চর্চিত' দম্পতির স্টাইল নজর কাড়ে সকলের। 

কিন্তু সেই অনুষ্ঠানের একটি ভিডিও হয়েছে ভাইরাল। সেখানে শাহিদ কপূরকে খানিক রুষ্ট হতেই দেখা গেল। পাপারাৎজিরা তারকাদের ছবি তুলতে যখন ব্যস্ত থাকেন, তখন তাঁরা তারকাদের নাম ধরে জোরে ডাকেনও। এদিন তাতেই বিরক্তি প্রকাশ করেন শাহিদ। তাঁর নাম ধরে ডাকতেই, শাহিদ ঘুরে তাঁদের চুপ করিয়ে বেশ রাগের স্বরেই বলেন, 'চেঁচাচ্ছেন কেন? কী এমন হয়ে যাবে? আমি এখানেই দাঁড়িয়ে আছি তো। পাগলের মতো চেঁচাচ্ছেন কেন? রিল্যাক্স করুন। যখন আমি গাড়িতে উঠে চলে যাব, তখন চেঁচাবেন। তাহলে তার কোনও মানে দাঁড়ায়।' তাঁর সঙ্গে মা ও স্ত্রীকে দেখতে পাওয়া যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শাহিদ কপূরকে এদিন ধূসর রঙের স্যুটে দেখা গেল, মীরা পরেছিলেন কালো wrap ড্রেস, সেই সঙ্গে পয়েন্টেড হিল জুতো। সম্প্রতি রুহান কপূরের সঙ্গে বিয়ে হয় মনুকৃতী পাহওয়ার। মনোজ পাহওয়া ও সীমা পাহওয়ার মেয়ে মনুকৃতী। দুই পরিবারের তরফে একটি বিয়ের রিসেপশনের আয়োজন করা হয় যেখানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। 

অন্যদিকে, কিছুদিন আগেই, মীরা ও শাহিদ ছুটি কাটাতে পাড়ি দিয়েছিলেন গ্রীসে। সেখানের একাধিক ছবি পোস্ট করেন তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট দিচ্ছিলেন মীরা। ২০১৫ সালের ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েন শাহিদ ও মীরা। 

আরও পড়ুন: 'Yaariyan 2': প্রকাশ্যে যশ ও দিব্যার প্রেমকাহিনি! মুক্তির অপেক্ষায় 'ইয়ারিয়াঁ ২' ছবির নতুন গান

কাজের ক্ষেত্রে, শাহিদ কপূরকে সম্প্রতি দেখা গেছে অ্যাকশন থ্রিলার 'ব্লাডি ড্যাডি'তে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পায় ওটিটিতে। এছাড়া তাঁকে খুব শীঘ্রই কৃতী শ্যাননের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। অমিত যোশী ও আরাধনা শাহ পরিচালিত এই ছবির নাম এখনও ঠিক হয়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget