এক্সপ্লোর

Jersey: 'জার্সি'র জন্য আত্মত্যাগ শাহিদ কপূরের, কমালেন বিপুল পারিশ্রমিক

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই 'জার্সি' ছবির নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তাও বলতে শুরু করেন। যাতে সিনেমাহলে না হোক, বহু প্রতীক্ষিত এই ছবি যেন ওটিটিতে মুক্তি পায়।

মুম্বই: করোনা (Covid19) পরিস্থিতি ফের বৃদ্ধি পাওয়ায় কোপ পড়েছে ছবির জগতে। দিল্লির সরকার ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যেই জানা যায়, নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না শাহিদ কপূরের (Shahid Kapoor) 'জার্সি' (Jersey)। সিনেমাহলে মুক্তি আটকে যাওয়া জল্পনা শোনা যাচ্ছিল যে, তাহলে কি ওটিটি প্ল্যাটফর্ম মুক্তির পথ বেছে নেবেন 'জার্সি' নির্মাতারা? গত দুটো দিন তা নিয়ে চলেছে বিস্তর জল্পনা কল্পনা। 'জার্সি' নির্মাতারাও করেছেন একাধিক বৈঠক। এরইমাঝে ছবির জন্য বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা শাহিদ কপূর। জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি যাতে মুক্তি না পায়, সে জন্য নির্মাতাদের অনুরোধ করেন তিনি। এছাড়াও, পারিশ্রমিকের একটা বড় অংশ কমিয়ে দিলেন 'যব উই মেট' তারকা।

করোনার প্রকোপ ফের বৃদ্ধি পাওয়ার কারণে দিল্লিতে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার। খুব শীঘ্রই নয়াদিল্লির সমস্ত সিনেমাহল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মাল্টিপ্লেক্সও। দিল্লিতে সিনেমাহল মাল্টিপ্লেক্স বন্ধ হওয়ার খবর প্রকাশের পরই জানা যায় আগামী ৩১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে না 'জার্সি'। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই 'জার্সি' ছবির নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তাও বলতে শুরু করেন। যাতে সিনেমাহলে না হোক, বহু প্রতীক্ষিত এই ছবি যেন ওটিটিতে মুক্তি পায়। শোনা গিয়েছে, নেটফ্লিক্সের পক্ষ থেকে 'জার্সি' নির্মাতাদের লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন - Salman Khan Birthday: প্রাক্তন সলমন খানকে জন্মদিনে কী উপহার দিলেন ক্যাটরিনা?

কোভিড অতিমারির ফের বৃদ্ধির ফলে ফের অন্তত এক থেকে দু মাস পিছিয়ে যেতে পারে 'জার্সি'র মুক্তি। এমন অবস্থায় দর্শক যাতে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারেন এবং ছবিটি যাতে নির্দিষ্ট সময়ে মুক্তি পায়, সেজন্যই নির্মাতাদের বেশ মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স। কিন্তু এতে বাধ সাধলেন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা শাহিদ কপূর। জানা গিয়েছে, অভিনেতা 'জার্সি' নির্মাতাদের সঙ্গে বৈঠক করেন। এবং তাঁদের বোঝান যে, ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়া দরকার। এই ছবিটা দর্শক সিনেমাহলে দেখতে বেশি পছন্দ করবেন। যখন নির্মাতাদের পক্ষ থেকে ব্যয়ের অঙ্ক প্রসঙ্গ তোলা হয়, তখন নিজের বিপুল পারিশ্রমিক থেকে অনেকটাই কমিয়ে দেন অভিনেতা।

জানা যাচ্ছে, 'জার্সি' ছবিতে অভিনয়ের জন্য ৩১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন শাহিদ কপূর। কিন্তু এমন পরিস্থিতিতে ছবিটি যাতে সিনেমাহলে মুক্তি পায়, তার জন্য নিজের পারিশ্রমিক থেকে ৫ কোটি টাকা কমিয়ে দেন অভিনেতা। শুধু তাই নয়, আনুষাঙ্গিক আরও খরচাখরচ বাবদ আরও ৫ কোটি টাকা কমিয়ে দেন তিনি। অর্থাৎ, মোট পারিশ্রমিকের থেকে ১০ কোটি টাকা কমিয়ে দিলেন শাহিদ কপূর। শোনা গিয়েছে, শাহিদের এমন আত্মত্যাগে আপ্লুত ছবি নির্মাতারা। তাঁরা ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে সিনেমাহলে মুক্তির জন্যই এবার অপেক্ষা করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget