এক্সপ্লোর

মুসলিম হয়েও গণেশ বন্দনা! শাহরুখের পোস্টে কটাক্ষ, 'মন্নতে সব ধর্মের উৎসবই পালিত হয়', উত্তর অনুরাগীদের

গণেশ আরাধনায় সামিল হয়েছিলেন শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী। এবছর খুব ছিমছামভাবে মন্নতে পালিত হয়েছিল গণেশ চতুর্থী।

মুসলিম হয়েও গণেশ বন্দনা! শাহরুখের পোস্ট দেখে কটাক্ষ, 'মন্নতে সব ধর্মের উৎসবই পালিত হয়', উত্তর অনুরাগীদের মুম্বই: করোনা আবহেই গণেশ চতুর্থী পালন করেছিল বলিউড। নিজেদের বাড়িতেই স্বল্প আয়োজনে গণপতি বাপ্পার আরাধনায় সামিল হয়েছিলেন প্রায় সব তারকাই। গণেশ আরাধনায় সামিল হয়েছিলেন শাহরুখ খান ও স্ত্রী গৌরীও। এবছর খুব ছিমছামভাবে মন্নতে পালিত হয়েছিল গণেশ চতুর্থী। গতকাল বিসর্জনের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন শাহরুখ। ইনস্টাগ্রামে শাহরুখের সাদা-কালো ছবিতে রঙিন বলতে কেবল তাঁর কপালের তিলক।ছবিটি পোস্ট করে শাহরুখ লেখেন,  ‘প্রার্থনা এবং বিসর্জন সম্পন্ন হল। এই গণেশ চতুর্থীতে প্রার্থনা করি ভগবান গণেশের আর্শীবাদ আপনার এবং আপনার প্রিয়জনের সঙ্গে থাকুক, ভালো থাকুন, খুশিতে থাকুন..গণপতি বাপ্পা মোরিয়া!' ছবিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এই ছবিটি পোস্ট করার পরেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখেন, 'শাহরুখ খান একজন মুসলিম হয়ে হিন্দু উৎসব পালন করছেন কেন?' তবে কিং খানের সেই উত্তর দেওয়ার প্রয়োজন হয়নি। ভক্তরাই জবাব দেন, 'মন্নতে ইদ,দিওয়ালি, হোলি, ক্রিসমাস বা গণেশ চতুর্থী সব উত্সবই পালন করা হয় সমান ভক্তিভরে। সর্বধর্ম সমন্নয়ের বার্তাই সবসময় দিতে থাকেন এই তারকা দম্পতি।' চলতি মাসের শুরুতেই বখরি ইদের দিন আব্রামের প্রার্থনার একটি ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন শাহরুখ। ধর্ম নিয়ে তাঁর বাড়িতে কোনও আলোচনাই হয় না একথাও বলেছিলেন এসআরকে। করোনা আবহে তিন সন্তানের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন শাহরুখ-গৌরী। জুনের শেষের দিকে মন্নতেই একটি বিজ্ঞাপনী ক্যাম্পেনের শ্যুটিং সেরেছিলেন শাহরুখ। স্বাধীনতা দিবসের আগেই সামনে এসেছে সেই বিজ্ঞাপন। 'জিরো'-র পর রুপোলি পর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেতা শাহরুখ খান। এখনও আনুষ্ঠানিকভাবে নতুন কোনও প্রোজেক্টে স্বাক্ষর করেননি বাদশা। তবে অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজনার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন শাহরুখ। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে রেড চিলিজের ছবি ‘ক্লাস অফ ৮৩’, ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ববি দেওল।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget