এক্সপ্লোর
অক্ষয় কুমারের সঙ্গে কেন কাজ করতে পারবেন না, জানালেন শাহরুখ

মুম্বই: বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও অক্ষয় কুমারকে একসঙ্গে কখনও রূপোলি পর্দায় দেখা যায়নি। এর কারণ নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ। তবে মজার ছলেই এ সম্পর্কে কথা বলেছেন শাহরুখ। এক প্রশ্নের জবাবে শাহরুখ বলেছেন, এ ব্যাপারে আমি আর কী বলব। যখন অক্ষয় ঘুম থেকে ওঠে, তখন আমি ঘুমোতে যাই। অক্ষয়ের দিন খুব তাড়াতাড়ি শুরু হয়। আমি যখন কাজ শুরু করি তখন ও প্যাকআপের প্রস্তুতি নিতে শুরু করে। তাই ও একটু বেশি কাজ করতে পারে। আর আমি রাতে বেশিক্ষণ জাগি। ইন্ডাস্ট্রিতে এমন রাতে কাজ করার মতো ইচ্ছে ইন্ডাস্ট্রিতে খুব বেশি লোকের নেই। ভবিষ্যতে কী অক্ষয় কুমারের সঙ্গে তাঁকে কাজ করতে দেখা যাবে, এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছেন, অক্ষয় কুমারের সঙ্গে কাজটা বেশ মজাদার হবে। ও যখন যাবে তখন আমি আসব। যখন ও আসবে, আমি তখন যাওয়ার পথে। দুজনের সেটে দেখাই হবে না। আমি অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আমাদের সময়ের সঙ্গে মিলবে না। ইন্ডাস্ট্রিতে সবারই জানা যে, অক্ষয় কুমার খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন এবং নির্ভূলভাবে তাঁর কর্মসূচী স্থির করেন। অন্যদিকে, শাহরুখের বেশি রাতে ঘুমোতে যান এবং রাতেই কাজ করতে পছন্দ করেন। শাহরুখের কথা থেকেই স্পষ্ট যে, দুই তারকাকে অদূর ভবিষ্যতে সম্ভবত একসঙ্গে দেখা যাবে না।
Before You Go
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে





















