এক্সপ্লোর

গত বাইশ বছরে শুনেছি আমার কেরিয়ার শেষ, কিন্তু আমি নিরাপত্তাহীনতায় ভুগি না: শাহরুখ

মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খান তাঁর কেরিয়ারে একের পর এক গোল দিলেও, শেষ কয়েক বছরে তাঁর ভাঁড়ার কার্যত শূন্য। প্রসঙ্গত, একের পর এক ফ্লপ ছবিতে জর্জরিত বাদশার কেরিয়ার। এদিকে, তাঁর সমসাময়িক অভিনেতা যেমন সলমন খান, আমির খান, অক্ষয় কুমাররা একের পর এক ব্লকবাস্টার দিয়ে যাচ্ছেন। শাহরুখের শেষ কটা ছবি ‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’, কোনওটাই বক্স অফিসে সাফল্যের মুখে দেখেনি। এদিকে সলমনের ‘বজরঙ্গী ভাইজান’, ‘প্রেম রতম ধন পায়ো’, ‘সুলতান’ ব্লকবাস্টার হিট। আমিরের ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘দঙ্গল’ও দর্শক এবং সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছে। তাহলে কি এবার শাহরুখ নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই প্রশ্নের জবাবে বাদশা নিজের পুরনো মেজাজে উত্তর দিয়েছেন ‘আমি কোনও দিনই নিরাপত্তাহীনতায় ভুগি না’। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন রয়েছেন তিনি। অভিনেতা হিসেবে, প্রযোজক হিসেবেও। আর টিনসেল টাউনে তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে শাহরুখ মনে করেন, অভিনেতা এবং ছবি হচ্ছে জলের মতো। যে যাঁর নিজের জায়গা ঠিক খুঁজে নেন। মাঝেমধ্যে জল এদিক ওদিক গড়িয়ে গেলেও, আবার তাঁরা তাঁদের জায়গা খুঁজে পেয়ে যান। শাহরুখ মনে করেন ছবি একমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্যেই তৈরি করা উচিত্। যদি ছবি দেখে মানুষ খুশিই না হয়, তাহলে সেই ছবি তৈরির কোনও মানে নেই শাহরুখের কাছে। তিনি মনে করেন দু থেকে আড়াই ঘণ্টা দর্শক যদি প্রেক্ষাগৃহে থাকেন, তাহলে তিনি চান দর্শক যেন তাঁর ছবিতে ডুবে থাকেন। আর সেটাই যদি তাঁর ছবি করতে সক্ষম হয়, তাহলেই খুশি বাদশা। তবে নিজের এই দীর্ঘ কেরিয়ারে বহু ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন তিনি। কিন্তু তাঁর লক্ষ্য থেকে তিনি কোনওদিন সরেননি। গত বাইশ বছরে তিনি একাধিকবার শুনেছেন তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে ফের প্রমাণ করেছেন। শাহরুখ ছবি তৈরি করেছেন, অনেকসময় সেই ছবি দর্শকদের ভাল লেগেছে, অনেক সময় খারাপ। কিন্তু নিজের লক্ষ্য স্থিরই রেখেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget