এক্সপ্লোর

'Shaitaan' OTT Release: বক্স অফিস কাঁপিয়ে এবার ওটিটিতে অজয়-মাধবনের 'শয়তান', কবে কোথায় মুক্তি?

'Shaitaan': 'শয়তান' ছবির হাত ধরে প্রথমবার অজয় দেবগণ ও আর মাধবন একসঙ্গে কাজ করলেন। ২০২৪ সালের এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ প্রথম দিনের ব্যবসা করা ছবি এটি।

নয়াদিল্লি: চলতি বছরের বড় মুক্তিগুলির অন্যতম অজয় দেবগণ (Ajay Devgn) ও আর মাধবন (R Madhavan) অভিনীত 'শয়তান' (Shaitaan)। প্রেক্ষাগৃহে দর্শকের মন জয়ের পর এবার এই ছবি আসবে আপনাদের হাতের মুঠোয়। বিকাশ বহেল (Vikas Bahl) পরিচালিত এই ছবি কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release) দেখা যাবে? 

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে 'শয়তান'

বিকাশ বহেল পরিচালিত এই ছবি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা, জানকী বোড়িওয়ালাকে। এই ছবি মূলত গুজরাতি ছবি 'বশ'-এর বলিউড রিমেক, এবং বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। 

'শয়তান' ছবির হাত ধরে প্রথমবার অজয় দেবগণ ও আর মাধবন একসঙ্গে কাজ করলেন। ২০২৪ সালের এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ প্রথম দিনের ব্যবসা করা ছবি এটি। তালিকায় প্রথম দুই স্থানে আছে 'ফাইটার' ও 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'। বিনোদন সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, এই ছবি ১৪৯.৪৯ কোটি টাকার ব্যবসা করেছে। এই সাফল্যের কথা মাথায় রেখেই এই ছবির ওটিটি মুক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

এই সপ্তাহেই নেটফ্লিক্সে অজয় দেবগণ ও আর মাধবনের 'শয়তান' মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, ৩ মে, মধ্যরাতে অর্থাৎ রাত ১২টায় নেটফ্লিক্সে 'শয়তান' প্রিমিয়ার করা হবে। 

এবিপি লাইভের রিভিউ

এক ঝলকে ছবির কাহিনি খানিকটা এরকম। অজয় দেবগণ তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে নিজেদের ফার্মহাউজে ছুটি কাটাতে যাচ্ছে। রাস্তায় এক ধাবায় তাঁরা খাবার খেতে দাঁড়ায়। সেখানে মাধবন তাঁর মেয়েকে এমন কিছু খাইয়ে দেয় যাতে সে সম্পূর্ণ তাঁর বশে চলে যায়। এরপর মাধবন তাঁদের ফার্মহাউজে পৌঁছে যায় এবং তারপর যা হয় তা শিউরে ওঠার মতো। মাধবন তাঁদের মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু তাতে মা-বাবার সায় থাকতে হবে, এবং কীভাবে মা বাবাও মেয়েকে দান করে দেয়। ওই পরিবারের ওপর প্রবলভাবে নির্যাতন চালাতে থাকে মাধবন এবং শেষ পর্যন্ত অজয় কীভাবে নিজের পরিবারকে বাঁচায়। এবার হিন্দি সিনেমা যখন সেখানে নায়কের জয় তো হবেই, ফলে পরিবারকে বাঁচাতে পারবে সে। এটাই ফিল্মের গল্প।

আরও পড়ুন: Indrajeet Bose: ফের বিয়ের সানাই বিনোদন জগতে! চুপিসাড়ে সাত পাকে বাঁধা পড়লেন ইন্দ্রজিৎ বসু, পাত্রী কে?

ফিল্মটি শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই মূল বিষয়ে উপস্থিত হয়। মাধবনের প্রবেশের সঙ্গে সঙ্গে আঁচ করতে পারবেন যে এবার কিছু গণ্ডগোল হবে। এবং তা শুরু হতেই হতবাক হওয়ার জোগাড় হবে। সিট ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। মাধবন যে অজয়ের পরিবারের ওপর নির্যাতন করবে সেই প্রত্যেকটা দৃশ্য একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। ছবির প্রথমার্ধ ভীষণ টানটান। দ্বিতীয় ভাগে যতক্ষণ মাধবন ওদের বাড়িতে রয়েছেন ততক্ষণ গল্পও ঠিক রাস্তায় এগোয়, কিন্তু ছবি যত ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে তত মনে হবে যে ভাল একটা রান্না হচ্ছিল, তাতে ভুল মশলা দিয়ে নষ্ট করে দেওয়া হল। কিছু দৃশ্য একেবারে অপ্রয়োজনীয় মনে হবে। মনে হতে পারে যে এত বড় শয়তানের সঙ্গে এমনটা কী করে হতে পারে। ফিল্মের ক্লাইম্যাক্স খানিক আলগা মনে হবে এবং যার ফলে একটা দুর্দান্ত ছবি 'ওয়ান-টাইম ওয়াচ' হয়ে থেকে যেতে পারে। ফিল্মে বারবার কালো জাদু ও বশীকরণের প্রসঙ্গ এসেছে এবং সেই সঙ্গে সতর্কবার্তা দেখানো হয়েছে যে এই ছবি এসব প্রচার করে না, কিন্তু গোটা ছবিটা তৈরিই হয়েছে এই বিষয়ের ওপর ভিত্তি করে, ফলে কালো জাদু আদৌ আছে কি না, সেই সিদ্ধান্ত দর্শকের ওপর রইল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget