এক্সপ্লোর

Sonu Nigam-Kailash Kher: 'এত সাধারণ সোনু নিগম!', কৈলাশ খেরের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত বাংলার ছেলে

Anurag Halder: 'কিংবদন্তিরা বোধহয় এমনই হন, মাটির কাছাকাছি। কেবল গায়ক সোনু নিগম নন, ওঁর জীবনধারা, মূল্যবোধও দাগ কেটে গিয়েছে আমার মনে'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: বারাসাতে জন্ম তাঁর, বড় হয়ে ওঠাও সেখানেই। শহরতলিতে বসেই তিনি স্বপ্ন দেখতেন সুরের জগতে কাজ করার, মায়ানগরীতে পা রাখার। এরপরে গান শেখা, গান শোনা, চর্চা, অডিশন... যখন তিনি সোনু নিগমের (Sonu Nigam) বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন গানের চুক্তি পাকা করে, তখনও যেন বিশ্বাস করতে পারছিলেন না। 'মা কালী' (Maa Kali) ছবিটির মুখ্যভূমিকায় দেখা যাবে রাইমা সেন (Raima Sen) ও অভিষেক সিংহ (Abhishek Sinha)-কে। তবে বলিউডের এই ছবির রয়েছে আরও একটি বাংলা-যোগ। এই ছবিতে সুরকার ও গায়ক হিসেবে কাজ করেছেন অনুরাগ হালদার (Anurag Halder)। তাঁর সুরেই গান গেয়েছেন সোনু নিগম ও কৈলাশ খের (Kailash Kher)। ছবি মুক্তির আগে সেই অভিজ্ঞতাই এবিপি লাইভকে (ABP Live) শোনালেন অনুরাগ। 

গানের প্রতি অনুরাগের অনুরাগ এক্কেবারে ছোটবেলা থেকেই। সঙ্গীতশিল্পী বলছেন, 'বারাসাত থেকে মুম্বইতে যাওয়া, সেখানকার মানুষদের সঙ্গে কাজ করা, গোটা সফরটা সহজ ছিল না। তবে আমি এটাকে কখনোই স্ট্রাগল বলতে চাই না। ছোটবেলা থেকেই এই সমস্ত শিল্পীদের সঙ্গে কাজ করতে চেয়েছি আমি। এই গানের সফরে যে মানুষদের গান শুনে বড় হয়েছি, সেই মানুষগুলো আমার সুরে গান গেয়েছেন এর থেকে বড় আর কিছু হতে পারে না। এই ছবিতে আমরা 'ফাগুন হাওয়ায় হাওয়ায়' রবীন্দ্রসঙ্গীতটাকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। এই গানটির মধ্যের একটি অংশ আমার সুর দেওয়া। লিখেছেন কুণাল ভার্মা। সেই গানটিই গেয়েছেন সোনু নিগম। প্রথম যেদিন কথা বলতে গেলাম সোনু নিগমের সঙ্গে, এখনও সেই দিনটা মনে আছে। তার আগে ফোনে ওঁর সঙ্গে কথা হয়েছে আমার। কাজটা করতে উনি রাজি হয়ে গিয়েছিলেন তখনই। এরপরেই ওঁর বাড়িতে কথা বলতে যাই। মনে আছে, আমরা বাড়ি থেকে বেরিয়ে আসার সময় উনি রাস্তা পর্যন্ত এসেছিলেন আমাদের এগিয়ে দিতে। গাড়ি চলে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়েও ছিলেন। কিংবদন্তিরা বোধহয় এমনই হন, মাটির কাছাকাছি। কেবল গায়ক সোনু নিগম নন, ওঁর জীবনধারা, মূল্যবোধও দাগ কেটে গিয়েছে আমার মনে।'

কেবল সোনু নিগম নয়, কৈলাস খেরের সঙ্গেও কাজ করেছেন অনুরাগ। বলছেন, 'ছোটবেলায় মামার বাড়িতে যেতাম, সেখানে একটা অ্যালবাম খুব চলত। সেটা কৈলাস খেরের। ওঁর গান শুনেই আমি বড় হয়েছি। শুনেছিলাম, উনি কাজ পছন্দ না হলে রাজি হন না গান গাইতে। তবে আমার সঙ্গে উনি একেবারেই কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। শুনেছিলাম, উনি আমার এক সহযোগীকে আমার সম্পর্কে উনি বলেছিলেন, 'এই ছেলেটা অনেক দূর যাবে, ওকে ছেড়ো না।' এই কথাগুলো আমি যখন শুনছি, নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এই অভিজ্ঞতাগুলো চিরকালের।'

আরও পড়ুন: Arijit Singh: যেন পাড়ার ছেলে... স্ত্রীকে নিয়ে জিয়াগঞ্জে নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন অরিজিৎ

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget