এক্সপ্লোর

'পর্ন স্টারের বিয়েও হয়!' স্বামীর সঙ্গে ছবি নিয়ে অভব্য মন্তব্য, ইন্সটাগ্রামে ট্রোলড সানি

নয়াদিল্লি: একটা শ্রেণীর লোক আছে যাদের স্বভাবই হল খুঁত ধরা। কোনও কিছু থেকেই তারা খুঁত বেছে অন্য কাউকে জ্বালাতন করতে খুব দড়। তাদের মধ্যে আবার কেউ কেউ কারুর সম্পর্কে জঘন্য কথাবার্তা বলতেও পিছপা হয় না। এমনই কিছু ব্যক্তির ট্রোলের শিকার হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সানি অতীতে অ্যাডাল্ট তারকা ছিলেন। সেই পেশা ছেড়ে এখন বলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন তিনি। বিয়েও করেছেন। এক কন্যাসন্তানকে দত্তকও নিয়েছেন। কিন্তু ইন্টারনেটে যাঁরা ট্রোল করেন তাঁদের কেউ কেউ সানির সেই অতীত পেশা টেনে খুঁত বেছে অভব্য মন্তব্য করতে কসুর করলেন না। গত বৃহস্পতিবার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একটা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সানি। ছবিতে সানির পাশে বসে ড্যানিয়েলকে ঘুমোতে দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন “Nite nite y’all!!”

Nite nite y'all!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

এই ছবিতেই কয়েকটি অভব্য-জঘন্য মন্তব্য করেছেন কয়েকজন ইউজার। স্বামীর সঙ্গে একেবারে একটি স্বাভাবিক ছবি সম্পর্কে মতামত জানিয়ে কয়েকজন বিকৃতমনস্ক অনলাইন ইউজার যে সব মন্তব্য করেছেন, তার মধ্যে অনেকগুলিই ভাষায় প্রকাশ করাই সম্ভব নয়। এছাড়াও রয়েছে আরও অনেক রুচিহীন মন্তব্য। কেউ জানতে চেয়েছেন, 'কার সঙ্গে ঘুমোচ্ছেন?' আর একজনের মন্তব্য, 'কার সঙ্গে বিয়ে হল...সানি তো প্রাক্তন পর্ন স্টার..পর্ন তারকার আবার বিয়ে কী?' অন্য একটি মন্তব্য, 'সানি পাশে থাকলে ঘুম আসে কী করে?'
চলতি মাসের গোড়াতেই একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন সানি। ছবিতে গাছ থেকে ঝুলতে দেখা গিয়েছে। নতুন শো-এর সেটে তোলা এই ছবিতে বহু অনুরাগীই তাঁর নতুন কাজ দেখার আগ্রহের কথা জানিয়েছেন। আবার কেউ কেউ তাঁর অতীতে পেশা নিয়ে খোঁচা দিয়েছেন।

সেরা শিরোনাম

Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
Prosenjit Chatterjee: ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ
ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget