এক্সপ্লোর

Shaoli Mitra Passed Away: নাটকের বিরতিতে এসে দুধ আর চকোলেট খাইয়ে যেতেন শাঁওলিদি: চৈতি

Shaoli Mitra Passed Away: নাট্যজগতের সবচেয়ে কাছের মানুষটা বিদায় নিলেন জীবনের মঞ্চ থেকে, অথচ শেষবারের মতো দেখা হল না তাঁর সঙ্গে। শাঁওলি মিত্রের প্রয়াণে পুরনো স্মৃতি হাতড়ালেন অভিনেত্রী চৈতী ঘোষাল। 

কলকাতা: তখন বয়স ছিল মাত্র সাড়ে ৫ বছর। প্রথম মঞ্চকে চেনা শাঁওলি মিত্রের (Shaoli Mitra) হাত ধরে। নাটকের নাম ছিল 'ডাকঘর'। কোলে করে তাঁকে নিয়ে গিয়ে মঞ্চে বসিয়ে দিতেন শাঁওলি মিত্র, বিরতির সময় খাইয়ে যেতেন দুধ আর চকোলেট। নাট্যজগতের সবচেয়ে কাছের মানুষটা বিদায় নিলেন জীবনের মঞ্চ থেকে, অথচ শেষবারের মতো দেখা হল না তাঁর সঙ্গে। শাঁওলি মিত্রের প্রয়াণে পুরনো স্মৃতি হাতড়ালেন অভিনেত্রী চৈতী ঘোষাল (Chaiti Ghoshal)। 

এবিপি আনন্দকে চৈতি বলছেন, 'কোথা থেকে শুরু করব জানি না। তখনও ভালো ভাবে জ্ঞান হয়নি। আমার বয়স তখন মাত্র সাড়ে পাঁচ বছর। ডাকঘর নাটকে অভিনয় করেছিলাম। অমলের চরিত্রে। শাঁওলিদি আমায় কোলে করে নিয়ে গিয়ে মঞ্চে বসিয়ে দিতেন। আর মাঝখানের বিরতির সময় এসে দুধ আর চকোলেট খাইয়ে যেতেন। জীবনে প্রথমবার শাড়ি পরিয়ে দিয়েছিলেন শাঁওলিদি। প্রথম কবিতা শিখেছি ওনার কাছে। ডাকঘর নাটকের উচ্চারণ সুধরে দিয়েছেন উনি। শাঁওলিদির জীবনটা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে। ওনার জীবন যাপনের সবটাই ছিল নাটক নিয়ে। শাঁওলিদি থিয়েটারের মাধ্যমে মঞ্চে দর্শকদের যেটা বলতেন, সেটা নিজের জীবন যাপনেও অভ্যাস করতেন। শিল্পীসত্তা আর শাঁওলিদির সত্তা আলাদা ছিল না। অভিনেত্রী চৈতি আর মানুষ চৈতিকে গড়ে তোলার পিছনে শাঁওলিদির অনেক অবদান রয়েছে। আমার ছেলে ওঁকে শাঁওলিদি মাসি বলত। গত ৩ দিন ধরে আমি ভাবছি শাঁওলিদিকে ফোন করব। আমার কয়েকটা কথা বলার ছিল। নানান কারণে ফোন করা হয়ে উঠছিল না। আমি জানি না এটা কী টেলিপ্যাথি না আত্মীক যোগ। তবে এটুকু বলতে পারি, আমার ছেলেবেলাটা তছনছ হয়ে গেল।'

শাঁওলি মিত্রের অভিনয় হাঁ করে দেখে শিখতাম, অভিনয় কাকে বলে: দেবশঙ্কর

এবিপি আনন্দকে দেবশঙ্কর হালদার বলছেন, 'খুব কাছের থেকে শাঁওলি মিত্রকে দেখলেও একটা অন্যরকম সম্মানের দূরত্ব ছিল আমাদের মধ্যে। অথচ সেই দূরত্বটা উনি বুঝিয়ে দিতেন অভিনয় দিয়ে। যখন অভিনয় জগতে আসব বলে সিদ্ধান্ত নিই, তখন আমাদের শিক্ষার অংশ ছিল শাঁওলি মিত্রের অভিনয় দেখা। উনি যখন অভিনয় করতেন আমরা হাঁ হয়ে দেখতাম আর শিখতাম অভিনয় কাকে বলে বা কোন পথে অভিনয় যেতে পারে। অভিনয় কোথায় কোথায় আমাদের স্পর্ধিত করে, শিখিয়ে দেয় কী কী করার আছে সেটা শাঁওলি মিত্রের অভিনয় দেখেই শেখা। শাঁওলি মিত্র আমাদের কখনও হাতে ধরে অভিনয়ের ক্লাস করাননি কিন্তু অভিনয় দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন একের পর এক পাঠ।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget