এক্সপ্লোর

Shaoli Mitra Passed Away: শাঁওলি মিত্রের অভিনয় হাঁ করে দেখে শিখতাম, অভিনয় কাকে বলে: দেবশঙ্কর

Debshankar Haldar On Shaoli Mitra: শেষবার দেখার সুযোগ দিলেন না কাউকে। সবার অলক্ষ্যে জীবনের মঞ্চ থেকে চিরবিদায় নিলেন শাঁওলি মিত্র। যখন সবাই তাঁর মৃত্যুর খবর পেল, তখন তাঁর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছে।

কলকাতা: শেষবার দেখার সুযোগ দিলেন না কাউকে। সবার অলক্ষ্যে জীবনের মঞ্চ থেকে চিরবিদায় নিলেন শাঁওলি মিত্র (Shaoli Mitra)। যখন সবাই তাঁর মৃত্যুর খবর পেল, তখন তাঁর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছে। এমনটাই তো চেয়েছিলেন তিনি। আইনি কাগজের ইচ্ছাপত্রে লিখে গিয়েছিলেন, 'আমার একান্ত ইচ্ছা আমার পিতাকে অনুসরণ করেই, মৃত্যুর পর যত দ্রুত সম্ভব আমার সৎকার সম্পন্ন করা হয়। এই শরীরটিকে প্রদর্শন করায় আমার নিতান্ত সংকোচ।' সেই ইচ্ছাকে সম্মান দিয়েই সিরিটি শ্মশানে সবার অগোচরে শেষকৃত্য হল তাঁর। নাটকের মঞ্চের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে শোকাহত বিনোদন জগত। নাট্যব্যক্তিত্বের স্মৃতি হাতড়ালেন আরেক নাট্যব্যক্তিত্ব, দেবশঙ্কর হালদার (Debshankar Haldar)।

এবিপি আনন্দকে দেবশঙ্কর হালদার বলছেন, 'খুব কাছের থেকে শাঁওলি মিত্রকে দেখলেও একটা অন্যরকম সম্মানের দূরত্ব ছিল আমাদের মধ্যে। অথচ সেই দূরত্বটা উনি বুঝিয়ে দিতেন অভিনয় দিয়ে। যখন অভিনয় জগতে আসব বলে সিদ্ধান্ত নিই, তখন আমাদের শিক্ষার অংশ ছিল শাঁওলি মিত্রের অভিনয় দেখা। উনি যখন অভিনয় করতেন আমরা হাঁ হয়ে দেখতাম আর শিখতাম অভিনয় কাকে বলে বা কোন পথে অভিনয় যেতে পারে। অভিনয় কোথায় কোথায় আমাদের স্পর্ধিত করে, শিখিয়ে দেয় কী কী করার আছে সেটা শাঁওলি মিত্রের অভিনয় দেখেই শেখা। শাঁওলি মিত্র আমাদের কখনও হাতে ধরে অভিনয়ের ক্লাস করাননি কিন্তু অভিনয় দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন একের পর এক পাঠ।'

আরও পড়ুন: 'ফুলভারে' আপত্তি, ইচ্ছাপত্রে সকলের অগোচরে শেষকৃত্য

নাট্যব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত বলেন, “শাঁওলি সাম্প্রতিক কালে অভিনয় করেননি। একরকম  স্বেচ্ছা নির্বাসনেই ছিলেন। একজন মানুষ রয়েছেন এটাই ভাল কথা। আবার কাজ করব এরকমটাই আশা থাকে। ওঁর মধ্যে শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের ক্ষমতা সন্নিহিত ছিল। আমার পারিবারিক ক্ষতি।’’ নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের কথায়, “দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সকাল থেকেই শরীর খারাপ ছিল। দুপুর ৩টে ৪০ নাগাদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। প্রচারের আলোয় না থেকে শেষ কাজ যেন সম্পন্ন হয়, সেটাই তাঁর ইচ্ছা ছিল। সেটা করার চেষ্টা করেছি। একটা যুগের অবসান। আমরা অভিভাবককে হারালাম।’’

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget