এক্সপ্লোর

'Shastri' Poster: গণেশ চতুর্থীতে প্রকাশ্যে পথিকৃৎ বসুর পুজোর ছবি 'শাস্ত্রী'র পোস্টার

Durga Puja Movie: দুর্গাপুজো আসতে বিশেষ দেরি নেই। আর মাত্র এক মাস। এই সময়ে উৎসবের আমেজে থাকে যে রাজ্য, সেই বাংলা এখন ফুটছে প্রতিবাদের আগুনে। এই আবহে প্রকাশ্যে 'শাস্ত্রী' পোস্টার।

কলকাতা: এবার পুজোয় (Durga Puja 2024) আসছে পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত নতুন ছবি 'শাস্ত্রী'। প্রকাশ্যে এল ছবির পোস্টার। শনিবার, গণেশ চতুর্থীর শুভদিনে অফিসিয়াল পোস্টার এল প্রকাশ্যে। ক্যাপশনে লেখা, 'শাস্ত্রের বিধান, খণ্ডাবে শাস্ত্রী...'।

মুক্তির অপেক্ষায় 'শাস্ত্রী', প্রকাশ্যে পোস্টার

দুর্গাপুজো আসতে বিশেষ দেরি নেই। আর মাত্র এক মাস। এই সময়ে উৎসবের আমেজে থাকে যে রাজ্য, সেই বাংলা এখন ফুটছে প্রতিবাদের আগুনে। এই আবহেই প্রকাশ্যে এল 'শাস্ত্রী' ছবির পোস্টার। দেখা গেল মুখ্য চরিত্রদের লুক। পোস্টারে বাম দিক থেকে শুরু করলে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়, রজতাভ দত্তকে দেখা গেল। দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। নিসপাল সিং ও সোহম চক্রবর্তী নিবেদিত, সুরিন্দর ফিল্মস ও সোহমস এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পোস্টারের নীচে আবছা অংশে একাধিক মানুষকে হাত তুলে কোনও একজনের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের ভঙ্গিতে দেখা যাচ্ছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

আরও পড়ুন: Deepika Padukone: সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে আজই হাসপাতালে পৌঁছলেন দীপিকা, গণেশ চতুর্থীতেই সুখবর আসবে?

ছবির পোস্টারে অনুরাগীদের অপেক্ষা ও ভালবাসা স্পষ্ট। একজন লেখেন, 'পুজোর সবথেকে বড় সিনেমা হতে চলেছে শাস্ত্রী।' আবার একজন লেখেন, 'ও গুরু, সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা'। চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হয় ছবির শ্যুটিং। পোস্টারে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্রও। এর আগে ছবি সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী, এই গল্পের মুখ্য চরিত্রের নাম পরিমল। এই ভূমিকাতেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। খুব সাধারণভাবে জীবন কাটানো এই পরিমলের একটাই নেশা, লটারির টিকিট কাটা। তবে কখনওই লটারি জেতেন না তিনি। মিঠুনের স্ত্রী, সরলার ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। ধীরে ধীরে, সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে পরিমলের। ছেলেকে কলেজে ভর্তি করার জন্য, বাড়ি বিক্রি করে দিতে চায় স্ত্রী, কিন্তু সেই কথায় রাজি হতে পারে না পরিমল। মনের দুঃখে, মন্দিরে গিয়ে পরিমল ঠিক করে, সে আত্মহত্যা করবে। কিন্তু ঠিক সেই সময়েই, তার জীবন বদলে দেয় একটা চশমা! নাহ, কোনও সাধারণ চশমা নয় এটি। এই চশমা দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যায়! তারপর? এই গল্প নিয়েই তৈরি 'শাস্ত্রী'। এর আগে যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানেও প্রাধান্য পেয়েছিল একটি চশমা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget