এক্সপ্লোর

Saraswati Puja at Tollywood: বাকদেবীর আরাধনায় টলিউড, 'সিনেমা সরস্বতী' পুজোয় থাকছেন দেব-ফিরহাদ

Saraswati Puja: শুধু বাকদেবীর আরাধনা নয়... নতুন প্রতিভাদের তুলে ধরার ব্যবস্থাও  হয় এই পুজোয়

কলকাতা: অভিনয়.. সেও তো দেবী সরস্বতীরই আরাধনা। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছিল এক সরস্বতী পুজো। সিনেমা লোকেদের নিয়েই। চার বছরে পা দিল 'সিনেমা সরস্বতী'। টলিউডে কিছু অভিনেতা-অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীদের উদ্য়োগে আয়োজন হয় এই সরস্বতী পুজোর। নাম, 'সিনেমা সরস্বতী'। পায়ে পায়ে সেই পুজো এবার পা দিল ৪ বছরে। আর এবার সেই পুজোয় থাকছে কিছু চমকও। 

'সিনেমা সরস্বতী' পুজোর অন্যতম উদ্যোক্তা হলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তিনি জানিয়েছেন, এবার পুজোর প্রথমদিন হাজির থাকবেন দেব (Dev) ও ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এছাড়া তো অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকবেই প্রত্যেক বছরের মতো। এবিপি লাইভকে (ABP Live) শিলাদিত্য বলছেন, 'আমরা পাটুলির যাত্রা শুরু সংঘে এবারের সিনেমা সরস্বতী-র আয়োজনটা করেছি। এটা চতুর্থ বছর। গতবছর থেকেই পাটুলিতে হচ্ছে এই অনুষ্ঠানটা। আমাদের খুব সাহায্য করেছেন, বাপ্পাদিত্য দাশগুপ্ত। উনি না থাকলে হয়তো পুজোটাই সম্ভব হত না। তবে, আমাদের প্রথমে ইচ্ছা ছিল, টালিগঞ্জের বিভিন্ন স্টুডিওতে এই পুজোটা করব, কারণ মূল উদ্দেশ্য ছিল সিনেমা সঙ্গে যুক্ত মানুষদের শ্রদ্ধাজ্ঞাপন করা। তবে স্টুডিওরাই আমাদের এই সুযোগ দেয় না। খুব কমসংখ্যক মানুষদের উদ্যোগেই এই পুজোটা হয়। সিনেমা মানুষদের ভাল হোক.. সিনেমা প্রগতি হোক.. এই উদ্দেশেই পুজোটা করা। এবার আমাদের পুজোয় মেয়র ফিরহাদ হাকিম, বাপ্পাদিত্য দাশগুপ্ত আর দেবও আসছেন। সিনেমা সরস্বতী-র আরাধনায় এবার যোগ দেবেন ওঁরাও।'

শুধু বাকদেবীর আরাধনা নয়... নতুন প্রতিভাদের তুলে ধরার ব্যবস্থাও  হয় এই পুজোয়। শিলাদিত্য বলছেন, 'এই পুজোয় 'ওপেন মাইক' নামে একটি মঞ্চ তৈরি করা হয়। গত বছরগুলোতেও হয়ে এসেছে। সঙ্গীতশিল্পী হোক বা কম্পোজার, যাঁদের তেমন সুযোগ নেই, কিন্তু পারফর্ম করতে চান, এই মঞ্চ তাঁদের জন্যই। আমাদের পরিকল্পনা ছিল, নতুন প্রতিভাদের ইন্ডাস্ট্রির এমন একটি অনুষ্ঠানে যদি মঞ্চ দেওয়া যায়। প্রথম বছর থেকেই আমি তারকা সঙ্গীতশিল্পী, কম্পোজার, পরিচালক সবাইকেই আমন্ত্রণ জানাই। আমার ইচ্ছা থাকে, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তাঁরা কিছু নতুন প্রতিভাদের দেখতে পান, তাঁদের যেন কাজে লাগান নিজেদের ছবিতে। গতবার আমাদের মঞ্চ থেকে এক সঙ্গীত পরিচালকের জুটি ও একজন সঙ্গীতশিল্পী কাজের সুযোগ পেয়েছিলেন। বেশ বড়মাপের একটি ছবিতেই কাজ করেছিলেন তাঁরা। এবছরও আমরা আবার মঞ্চ তৈরি করছি নবাগতদের জন্যই। স্বনামধন্য শিল্পীদের আমন্ত্রণ রয়েছে। নতুন শিল্পীদের সুযোগ করে দিতে পারলে ভাল লাগে। এবার গত বছরের থেকে আরও একটু বড় করে পুজোটা হবে। থিমের মন্ডপ তৈরির পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে, যতটা পারি এই পুজোটাকে বড় করার চেষ্টা করব।' প্রসঙ্গত, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, মানবাধিকার কমিশনের যুব সভাপতি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় ও বাপ্পাদিত্য দাশগুপ্ত।

১৫ এবং ১৫ তারিখে অনুষ্ঠিত হবে 'সিনেমা সরস্বতী'।

আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: প্রপোজ করতে ভয় পেত ছেলেরা, 'ম্যাম' ডাক শুনে মনখারাপ হত রুক্মিণীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget