এক্সপ্লোর

Shilpa Shetty Powerful Post: এমন কোনও শক্তি নেই যা এক নারীকে ঘুরে দাঁড়ানো থেকে আটকাবে: শিল্পা শেট্টি

ফ্লোরে ফিরেছেন, শুরু করেছেন শ্যুটিং-ও। বিতর্ক নিয়ে মুখ না খুলেও পাপারাৎজিদের হাত থেকে বাঁচতে পারছেন না শিল্পা শেট্টি।

মুম্বই: ফ্লোরে ফিরেছেন, শুরু করেছেন শ্যুটিং-ও। বিতর্ক নিয়ে মুখ না খুলেও পাপারাৎজিদের হাত থেকে বাঁচতে পারছেন না শিল্পা শেট্টি। শ্যুটিং-এ ফেরার দিন থেকে শুরু করে তিনি কখন কী করছেন, সবটাই যেন নজরবন্দি। তবে পুরনো ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া রাজ-ঘরণী। সোশ্যাল মিডিয়ায় ফের আপলোড করলেন নতুন ছবি।

নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান 'সুপার ড্যান্সার চ্যাপ্টার ৪'-এর বিচারকের ভূমিকা পালন করছেন শিল্পা। পর্ণগ্রাফি শ্যুটিং করার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর ফ্লোর ছেড়েছিলেন তিনি। বাতিল করে দিয়েছিলেন সমস্ত শ্যুটিং। তার জায়গায় সেসময় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন করিশ্মা কপূর। কিন্তু রাজ কুন্দ্রার অন্তবর্তীকালীন জামিনের পর ফের কাজ শুরু করেছেন শিল্পা। আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং-এর প্রথম দিনের সাজের ঝলক আপলোড করেছেন তিনি। একসময় নিয়মিতভাবে রোজকার শ্যুটিং-এর ফটোশ্যুট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওযা স্বভাব ছিল তাঁর।

আজ নিজের নতুন ছবি আপলোড করে শিল্পা লেখেন, 'এমন কোনও শক্তি নেই যা একজন নারীকে আটকাতে পারে, যে উঠে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর'। সোশ্যাল মিডিয়ায় স্বমহিমায় ফিরেও কী ফেলে আসা কঠিন সময়ের ছাপ পড়ল শিল্পার লেখায়? কঠিন সময় কাটিয়ে তিনি যে উঠে দাঁড়িয়েছেন, এ লেখা কী তারই ইঙ্গিত? সে বিষয়ে অবশ্য স্পষ্ট উত্তর পাওয়া গেল না।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হয়নি। গ্রেফতারই হতে হয়েছিল নামী ব্যবসায়ীকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লিখেছিলেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget