এক্সপ্লোর

করোনার প্রকোপ কমলেও কীভাবে হবে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং, দুশ্চিন্তায় পরিচালক সুজিত সরকার

মারণ ভাইরাসকে হারিয়ে দেওয়ার পরেও কীভাবে আলিঙ্গন, চুম্বন বা শয্যাদৃশ্যের মতো ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করা হবে, কীভাবেই বা সাহসী দৃশ্যে অভিনয়ের সময় অভিনেতা-অভিনেত্রীরা সাবলীল হবেন, তা নিয়ে উদ্বেগে রয়েছেন সুজিত সরকার।

কলকাতা: করোনার জেরে ত্রস্ত গোটা বিশ্ব। বন্ধ সমস্ত সিনেমার শ্যুটিংও। কিন্তু মারণ ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার পর কি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে? সংশয়ে রয়েছেন সুজিত সরকার। মারণ ভাইরাসকে হারিয়ে দেওয়ার পরেও কীভাবে আলিঙ্গন, চুম্বন বা শয্যাদৃশ্যের মতো ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করা হবে, কীভাবেই বা সাহসী দৃশ্যে অভিনয়ের সময় অভিনেতা-অভিনেত্রীরা সাবলীল হবেন, তা নিয়ে উদ্বেগে রয়েছেন বাঙালি পরিচালক। কারণ, শারীরিক সংস্পর্শ যে করোনা সংক্রমণের অন্যতম বড় অনুঘটক! ইনস্টাগ্রামে ‘পিকু’র পরিচালক সুজিত লিখেছেন, ‘করোনার জের কেটে যাওয়ার পরেও সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য শ্যুটিং কীভাবে হবে। বিশেষ করে আলিঙ্গন বা চুম্বনের দৃশ্যগুলো। কতটা কাছে যাওয়া ঠিক হবে... কতটা দূরত্ব থাকা উচিত... নাকি কিছুদিনের জন্য এই সমস্ত ক্ষেত্রে গল্পকে স্বাভাবিক গতিকে ফাঁকি দেওয়া হবে।’ অভিনেত্রী দিয়া মির্জা আবার মনে করেন, শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, পুরো সিনেমা নির্মাণ পর্বই সমস্যায় পড়বে। সুজিতের উদ্দেশে তাঁর ট্যুইট, ‘গুরু, সিনেমা নির্মাণের পুরো ব্যাপারটাই ঘনিষ্ঠ। কত মানুষ একসঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটান। আপনি ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলছেন, বাকিগুলো কীভাবে বদলাবে? শ্যুটিংয়ের সময় সকলে কি মাস্ক ও গ্লাভস পরে থাকবে? সময়ই এর উত্তর দেবে।’ মজাও করেছেন কয়েকজন। নেটিজেনদের একজন যেমন পরামর্শ দিয়েছেন, ৬০ বা ৭০-এর দশকে ফিরে যেতে। যখন ঘনিষ্ঠ দৃশ্যের সময় ক্যামেরা প্যান করে দুটি ফুলের মিলন দেখাতেন পরিচালকেরা। আর একজনের পরামর্শ, ঘনিষ্ঠ দৃশ্য শ্যুটিংয়ের আগে অভিনেতা-অভিনেত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেওয়া উচিত। আর একজনের মন্তব্য, করোনা প্রতিষেধক না বেরনো পর্যন্ত ঘনিষ্ঠ দৃশ্য ভার্চুয়াল হিসাবে দেখানো হোক।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget