এক্সপ্লোর

সত্যিই ফারহানের বাড়ি থেকে শক্তি কপূর টেনে বার করেন তাঁকে? মুখ খুললেন শ্রদ্ধা

মুম্বই: ফারহান আখতারের ফ্ল্যাট থেকে তাঁর বাবা শক্তি কপূর তাঁকে টেনে বার করে আনেন বলে যে খবর শোনা যাচ্ছে, তা অস্বীকার করলেন শ্রদ্ধা কপূর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই খবর ভিত্তিহীন গুজব ছাড়া কিছু নয়। মা বাবার সঙ্গে দিব্যি আছেন তিনি, লিভ ইন করার কোনও ইচ্ছে নেই। খবর ছড়িয়েছিল, ফারহান আখতারের সঙ্গে লিভ ইন করার জন্য তাঁর বাড়ি গিয়ে উঠেছিলেন শ্রদ্ধা। কিন্তু তাতে বেজায় অসন্তুষ্ট বাবা শক্তি কপূর ও মাসি পদ্মিনী কোলাপুরী সেখান থেকে তাঁকে টেনে বার করে আনেন। প্রচণ্ড আপত্তি থাকলেও খোরাক হওয়ার ভয়ে শ্রদ্ধা বাবা-মাসির সঙ্গে গুটি গুটি ফিরে যান বাড়িতে। এ ব্যাপারে জানতে চাইলে পুরনো দিনের ভিলেন শক্তি কপূর অস্বীকার করেন যাবতীয় খবর। বলেন, এমন খবরে তিনি ও শ্রদ্ধা দু’জনেই নাকি খুব হেসেছেন। আর এবার শ্রদ্ধা বললেন, প্রথমে এই খবর কানে আসতে তাঁর মজাই লেগেছিল। কিন্তু এ ধরনের ‘মিথ্যে’ খবর এত দূর ছড়ায় যে লোকে ভুলে যায়, তাঁরাও স্বাভাবিক মানুষ। অভিনয় জগতে থাকার জন্য লোকে তাঁদের সম্পর্কে টকঝাল খবর শুনতে চায় ঠিকই কিন্তু যখন সেই খবর তাঁর বাবা, মাসি ও সহ অভিনেতাকে নিয়ে, তখন সেটা বড় বেশি বাড়াবাড়ি। লিভ ইন তো দূরের কথা, ফারহানের সঙ্গে তাঁর প্রেমের কথাও অস্বীকার করেছেন শ্রদ্ধা। তাঁর বক্তব্য, আদিত্য রায় কপূরের সঙ্গেও একবার তাঁর নাম জড়িয়েছিল। অভিনেতা অভিনেত্রীদের নাম সব সময় এর ওর সঙ্গে জড়ায়, এতে আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, তিনি থাকছেন ঠিকই কিন্তু তা বাবা মার সঙ্গে। যে বাড়িতে জন্মেছেন, বড় হয়েছেন, সেখানেই থাকছেন তিনি। তবে কেউ যদি লিভ ইন করেন, তবে সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার বলেও মন্তব্য করেছেন শ্রদ্ধা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget