এক্সপ্লোর

'অনেক বাধা এসেছে, তবুও আমরা সুন্দর মুহূর্ত তৈরি করে চলেছি', কাঞ্চনের সঙ্গে ছবি পোস্ট করে লিখছেন শ্রীময়ী

এত বাধা সত্ত্বেও আমরা একসঙ্গে মুহূর্তযাপন করা বন্ধ করিনি। আর সেই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করাও বন্ধ করিনি। আগের সমস্ত বছরগুলোর মতোই, ছবি তোলাটা জরুরি।' এই বার্তার লেখিকা এক অভিনেত্রী।শ্রীময়ী চট্টরাজ।

কলকাতা: 'এত বাধা সত্ত্বেও আমরা একসঙ্গে মুহূর্তযাপন করা বন্ধ করিনি। আর সেই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করাও বন্ধ করিনি। আগের সমস্ত বছরগুলোর মতোই, ছবি তোলাটা জরুরি। শুভ শারদীয়া।' ছোট্ট এই বার্তার লেখিকা এক অভিনেত্রী। শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন মল্লিকের পাশে দাঁড়িয়ে ঝলমল করছেন তিনি। পরণে শাড়ি। সাবেকি পোশাকে সেজেছেন বিধায়ক কাঞ্চনও।  

কয়েকমাস আগেই এই দুই ব্যক্তিকে নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমগুলি। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও হেনস্থা করার অভিযোগ আনেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কেবল কাঞ্চন নয়, তিনি অভিযোগ এনেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধেও। এই ঘটনার পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চনও। পাল্টা তাঁর সঙ্গে কাঞ্চনের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করেন শ্রীময়ী।

এই ঘটনার পরে কাঞ্চন ও শ্রীময়ীকে এক ফ্রেমে দেখা যায়নি। রথযাত্রার অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে উপস্থিত থাকলেও ইচ্ছাকৃতভাবেই এক ফ্রেমে ধরা দেননি। তবে শিক্ষক দিবসে কাঞ্চনের সঙ্গে চবি ভাগ করে নিয়েছিলেন শ্রীময়ী। তবে বিতর্কের পর এই প্রথম একেবারে সোজাসাপ্টা পোস্ট শ্রীময়ীর। কাঞ্চনের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে তাঁর স্পষ্ট বার্তা, বাধা আসলেও একসঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করা বন্ধ করবেন না তিনি।

সম্প্রতি শিক্ষক দিবসে ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের কথা তুলে ধরেন শ্রীময়ী। ছবিতে দেখা গিয়েছে তাঁর বাবা-মা থেকে শুরু করে সহ অভিনেতা অভিনেত্রীদেরও। পোস্টটি শেয়ার করে শ্রীময়ী লিখছেন,  'আমি আমার জীবনে এমন কিছু মানুষদের সাহচর্য্য পেয়েছি, তাঁরা শুধু আমার শিক্ষক নন, আমায় জীবনের অন্যান্য দিকেও এগিয়ে যেতে সাহায্য করেছেন। তাঁরা আমায় শিখিয়েছেন কীভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আমায় আমায় লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আমি একজন মানুষের মধ্যেই পথপ্রদর্শক, বন্ধুত্ব, ভালোবাসা, ভরসা সবকিছু খুঁজে পেয়েছি আর সেই মানুষটা তুমি। শুভ শিক্ষক দিবস।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget