এক্সপ্লোর

Siddharth-Kiara: বাবা হলেন সিদ্ধার্থ, কিয়ারার কোল আলো করে জন্ম নিল কন্যাসন্তান

Siddharth Malhotra and Kiara Advani: অগাস্ট মাসেই সিদ্ধার্থ ও কিয়ারার বাবা, মা হওয়ার কথা ছিল, তবে মাসখানেক আগেই তাঁদের সন্তান জন্ম নিল।

মুম্বই: এই বছরের ফেব্রুয়ারি মাসেই 'জীবনের সবচেয়ে বড় উপহার' পাওয়ার কথা ঘোষণা করেছিলেন। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ার আডবাণী (Kiara Advani) অবশেষে সেই উপহার পেলেন। বলিউডের তারকা দম্পত্তি বাবা-মা হলেন। কিয়ারার কোল আলো করে এল কন্যাসন্তান। রিপোর্ট অনুযায়ী কিয়ারা এবং তাঁদের সন্তান উভয়েই সুস্থ, সবল রয়েছেন।

এর আগে ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পোস্ট করে কিয়ারা লিখেছিলেন, 'আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার... খুব তাড়াতাড়ি আসতে চলেছে।' এই ক্যাপশনের সঙ্গে ছিল একটি মিষ্টি ছবি। সেখানে সিদ্ধার্থের হাতের ওপর রাখা কিয়ারার হাত দেখা যায়। আর তাঁদের হাতের ওপর ছিল ওপর রাখা এক জোড়া সাদা, উলের বোনা ছোট্ট মোজা। এভাবেই ফেব্রুয়ারি মাসে নিজেদের বাবা-মা হতে চলার সুখবর দিয়েছিলেন দিয়েছিলেন দুইজনে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

প্রাথমিকভাবে অগাস্টেই কিয়ারারা ডেলিভারির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে মাসখানেক আগেই কিয়ারার কোল আলো করে এল কন্যা। নর্ম্যাল ডেলিভারির মাধ্যমেই তারকা দম্পতির কন্যা জন্ম নেয়। মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচএন রিলায়েন্স হাসপাতালে কিয়ারাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি সন্তানের জন্ম দেন। ঘটনাক্রমে, গত সপ্তাহেই সিড ও কিয়ারাকে গত সপ্তাহেই মুম্বইয়ের এক ক্লিনিক থেকে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছিল। পাপারাৎজিদের ক্যামেরা এড়ানোর জন্য তাঁরা ছাতা মাথায় দিয়েছিলেন। কিয়ারার বাবা-মা এবং সিদ্ধার্থের মা রিমা মলহোত্রও তাঁদের সঙ্গে সেই ক্লিনিকে গিয়েছিলেন। এবার তার এক সপ্তাহ পরেই এল সন্তান।

কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 'শেরশাহ' ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটা কিছুই প্রকাশ করেননি তাঁরা। তবে তাঁদের প্রেম গোপন থাকেনি। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁদের সম্পর্ক। এবং তারপরে তাঁদের স্বপ্নের বিবাহ বাসর। রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ে সেরেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। সেই থেকেই তো অনুরাগীদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় রয়েছেন তাঁরা। নেটিজেনরা বলেন, সিদ্ধার্থ কিয়ারা যে ভালবাসা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, সেই সমীকরণ খুব কম জুটির মধ্যেই দেখা যায়। এবার তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget