এক্সপ্লোর

Sidharth Malhotra Birthday: 'সরায়ার বাবা, আমি এখনও তোমায় দেখলে মুগ্ধ হই', সিদ্ধার্থের জন্মদিনে কী কী আয়োজন করলেন কিয়ারা?

Sidharth Malhotra and Kiara Advani: ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন হল সিদ্ধার্থের। কর্ণ জোহর, মণীষ মলহোত্রর মতো বলিউড তারকা থেকে শুরু করে বন্ধুরাও উপস্থিত ছিলেন তাঁদের পার্টিতে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর প্রথম বাবা হিসেবে জন্মদিন উদযাপন।
  • স্ত্রী কিয়ারা আডবাণী কেকের উপর 'ড্যাডি কুল' লিখে শুভেচ্ছা জানান।
  • সিদ্ধার্থ ও কিয়ারা তাঁদের মেয়ের নাম রেখেছেন সরায়া।
  • বন্ধুবান্ধব ও বলিউড তারকাদের উপস্থিতিতে ঘরোয়া পার্টিতে উদযাপন।

কলকাতা: ৪০ পার করছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। ৪১ বছরের জন্মদিনটা অবশ্য তাঁর কাছে একটু আলাদা, বাবা হিসেবে এই প্রথম জন্মদিন তাঁর। কোলে এসেছে এরকত্তি কন্যা। জুলাই মাসের ১৫ তারিখে বাবা হয়েছেন সিদ্ধার্থ, মা হয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর সেই কারণেই, প্রিয় মানুষের জন্মদিনটা একটু বিশেষভাবে সাজিয়ে তুললেন কিয়ারা। কী কী আয়োজন ছিল? 

কিয়ারা সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের জন্মদিনের একাধিক ছবি পোস্ট করে নিয়েছেন। প্রথমেই রয়েছে সিদ্ধার্থের একটি ছবি। আর তার পরে রয়েছে, তাঁর জন্য আনা বিশেষ চকোলেট কেকের ছবি। কেকের ওপর লেখা, 'ড্যাডি কুল'। আর একটি ধাপে লেখা, 'সরায়ার বাবা'। সিদ্ধার্থ আর কিয়ারা একরত্তির নাম রেখেছেন সরায়া। জন্মদিনে সিদ্ধার্থের নতুন পরিচয়, কেকের ওপর লিখে দিলেন কিয়ারা। 

ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন হল সিদ্ধার্থের। কর্ণ জোহর, মণীষ মলহোত্রর মতো বলিউড তারকা থেকে শুরু করে বন্ধুরাও উপস্থিত ছিলেন তাঁদের পার্টিতে। কালো পোশাকে সেজেছিলেন কিয়ারা। তাঁকে জড়িয়ে ধরেই কেক কাটেন সিদ্ধার্থ। কিয়ারা সিদ্ধার্থের জন্ম 'হ্যাপি বার্থ ডে' গান ও গান। গান গাইতে গিয়ে প্রথমে লজ্জায় লাল নায়িকা। তারপরে অবশ্য সবার অনুরোধে গান গান কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ছোট্ট সেই ক্লিপিংস। 

কিয়ারা সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের ছবি শেয়ার করে লিখেছেন, 'সরায়ার প্রিয় মানুষ আর যে মন থেকে আর বাইরে থেকে.. ২ দিকেই সুন্দর.. আমি এখনও যার প্রেমে পাগল.. যাকে দেখলে মুগ্ধ হয়ে যাই... আর এখন আমাদের একরত্তি ও তাই.. শুভ জন্মদিন বর।' সোশ্যাল মিডিয়ায় কিয়ারার মিষ্টি এই পোস্টে সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। 

সন্তান হওয়ার পরে, আড়ালেই ছিলেন কিয়ারা। তবে দিওয়ালির সময় কিয়ারা সিদ্ধার্থের সঙ্গে প্রথম ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে হলুদ পোশাকে রঙমিলান্তি করেছিলেন ২ জনে। কাজের ক্ষেত্রে, কিয়ারা আপাতত বিরতি নিয়েছেন কিছুটা সময়ের জন্য। ছেড়েছেন লোভনীয় ছবির অফার। আপাতত মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তিনি, সেই কারণেই রূপোলি পর্দার থেকে একটু দূরত্ব বজায় রাখছেন তিনি। ডন ৩ ছাড়াও একাধিক সিনেমার অফার ছেড়ে দিয়েছেন কিয়ারা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget