এক্সপ্লোর

Sidharth-Kiara Bonding : কিয়ারার সঙ্গে সম্পর্কের রয়াসন ঠিক কী? মুখ খুললেন সিদ্ধার্থ

শের শাহ ছবি থেকে আরও উস্কে গিয়েছে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানির সম্পর্কের জল্পনা। অবশেষে তাঁদের সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের হ্যান্ডসাম নায়ক সিদ্ধার্থ।

মুম্বই: সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে কিয়ারা আডবানির সম্পর্কের রসায়নটা ঠিক কী? কতটা গভীরে পৌঁছেছে তাঁদের সম্পর্ক? এই প্রশ্ন বোধহয় সমস্ত নেটাগরিকদের মনেই ঘুরপাক খাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট হলেই কমেন্ট বক্স ভরে যায় জুটির রসায়ন কেন্দ্র করে। সদ্য মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-কিয়ারা জুটির নতুন ছবি 'শেরশাহ'। ছবিতে বাস্তবের প্রেমের জুটিকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন তাঁরা। স্বাভাবিকভাবেই জুটির অন স্ক্রিন কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। ফলে এই ছবি থেকে আরও উস্কে গিয়েছে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানির সম্পর্কের জল্পনা। অবশেষে তাঁদের সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের হ্যান্ডসাম নায়ক সিদ্ধার্থ।

সদ্য মুক্তি পেয়েছে 'শেরশাহ'। ছবিতে বাস্তবের নায়ক কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র। এবং ক্যাপ্টেন বাত্রার বাগদত্তা ডিম্পল চিমা যিনি ক্যাপ্টেনের মৃত্যুর পরও আজীবন তাঁর বিধবা স্ত্রী হিসেবে সারাজীবন কাটিয়ে চলেছেন, তাঁর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবানি। এমনিতেই বলিউডের আনাচে কানাচে কান পাতলেই সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কে কথা শোনা যায়। তাই তেমন এক জুটির রসায়ন যখন বাস্তবের সম্পর্ককে পর্দায় ফুটিয়ে তোলে, তখন তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে বৈকি। কিয়ারা আডবানির সঙ্গে এই সম্পর্কের রসায়ন প্রসঙ্গে অভিনেতা জানান যে, তাঁরা দুজনেই এই ছবিতে কাজ করার সময়ে একে অপরের সঙ্গ দারুণ উপভোগ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, 'কিয়ারার কাজের প্রতি সততা, আত্মবিশ্বাস প্রশংসনীয়। ডিম্পল চিমার চরিত্রে ওকে দেখার জন্য আমরা প্রত্যেকেই মুখিয়ে ছিলাম। কারণ, ওর কাজের প্রতি এতটাই সততা রয়েছে এবং ও চরিত্রের মধ্যে এমনভাবে একাত্ম হয়ে যেতে পারে, তা চোখে পড়ার মতো।'

সিদ্ধার্থ আরও বলেন, 'আমরা দুজনেই অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আর শুধু অন ক্যামেরাই নয়, আমাদের মধ্যে ক্যামেরার বাইরেও সমান বন্ধুত্ব। তাই আমরা একে অপরের সঙ্গে কাজটাও খুবই উপভোগ করি।' যদিও প্রকাশ্যে কখনওই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানি। কিন্তু তাঁদের দুজনকেই বহুবার একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে দেখা গিয়েছে। 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget